
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়ার ছররা গুলিতে মো. সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত জয়ধর কোম্পানীগঞ্জের দয়ারবাজার কারবালার টুকের মৃত বিরাম আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তিন বাংলাদেশি যুবক মাদকের চালান আনতে ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় প্রবেশ করেন। তাঁরা খাসিয়াদের সুপারিবাগানের একাংশে অবস্থান নিলে খাসিয়ারা সুপারি চোর সন্দেহে বন্দুক দিয়ে কয়েকটি ছররা গুলি ছোড়েন। এ সময় জয়ধর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর অপর দুই সঙ্গী তাঁকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশকারী তিনজনই ইতিপূর্বে চোরাই মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে লাশ সুরতহাল করার জন্য।’

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
৪ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৮ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৮ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৬ দিন আগে