সিলেটে হামের উপসর্গ নিয়ে আরিফ নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে একজন ও হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, আরিফ হাম এবং ব্রঙ্কোনিউমোনিয়া সন্দেহে ভর্তি হয়েছিল। পরে তার পেটে ব্যথা, কালো মল এবং নাক দিয়ে কালো রঙের মতো তরল পদার্থ বের হতে শুরু করে। এটি হেমোরেজিক হাম বা ব্ল্যাক হামও হতে পারে। প্রাসঙ্গিক পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ জন। আর বর্তমানে হাসপাতালে আছে ১৬০ জন। সবচেয়ে বেশি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন ভর্তি রয়েছে।

বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখীতে দোকানের ওপর বটগাছ উপড়ে পড়ে উমা চন্দ্র (৫২) নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত উমা চন্দ্র গাবতলী উপজেলার চকরাধিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে।
৫ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এর জেরে ক্ষিপ্ত ওই যুবকের স্বজনেরা ওই প্রেমিকার বাড়িসহ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নাটোরে বাক্প্রতিবন্ধী ছেলের হাতে শাহিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে আরিফকে (৩৫) আটক করেছে পুলিশ। লাশের পাশ থেকে রক্তমাখা একটি মসলা বাটার শিল জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে