
প্রায় ১৫ ঘণ্টা দুর্ভোগের পর সিলেটে পেট্রল পাম্পের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি এক বৈঠক শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।
জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ‘আমরা এই কর্মসূচি প্রত্যাহার করলাম। যাবতীয় পেট্রল পাম্প, সিএনজি স্টেশন, ট্যাংকলরি, এলপিজি—সবগুলোর ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম।’
জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা, এসপি সাহেব, সবার সহযোগিতায় আমাদের ফলপ্রসূ আলোচনা হইছে। আশা করি, ভবিষ্যতে ইলাহান কোনো ঘটনা যদিও ঘটে, আমরা আলোচনার মাধ্যমে সমাধান করমু। আর আমি সবাইকে অনুরোধ করমু—আমরা পেট্রল পাম্প, সিএনজি স্টেশন, এলপিজি, ট্যাংকলরি সবগুলা খুলিয়া দেওয়ার জন্য...আমরা চাই না ইচ্ছা করে কাউকে কষ্ট দিতে। আমরা কষ্ট পাইলে আমরা কষ্ট দিব।’
এর আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়ের প্রতিবাদসহ বিভিন্ন হয়রানির অভিযোগ এনে বুধবার রাত ১১টার দিকে সিলেট বিভাগের সব পেট্রল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘটের ডাক দেওয়া হয়।
এরপর রাত ২টার দিকে পেট্রল পাম্প মালিক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আদনান ধর্মঘটে স্থগিতের ঘোষণা দিলেও তা মানেননি অন্য পাম্প মালিকেরা। ফলে গত রাত থেকে সিলেটের পাম্পগুলোতে তেল-গ্যাস বিক্রি বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন গ্রাহকেরা।
বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের প্রায় সবকটি পাম্পে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। ভোরে থেকে লাইনে দাঁড়িয়ে তেল ও গ্যাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকেরা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারেননি।
উদ্ভূত পরিস্থিতি সমাধানে বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের পুলিশ সুপার ড. যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ রজৈনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে পেট্রল পাম্প মালিক সংগঠনগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেন এবং চলমান সংকট নিরসনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৩ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১১ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১১ দিন আগে