
আগামী মঙ্গলবারের মধ্যে সিলেট নগর থেকে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণ করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। আজ রোববার (১২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরীর সকল ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক/মিশুক/টমটম) দোকান, শোরুম ও ব্যবসায়ীদের জানানো যাচ্ছে যে, সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অননুমোদিত ব্যাটারিচালিত যানবাহন অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ২০২৫ সালের ১৫ অক্টোবর তারিখের মধ্যে সিলেট মহানগর এলাকায় শোরুম থেকে সকল অবৈধ যানবাহন (ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) সরিয়ে নিতে অনুরোধ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৪ অক্টোবর থেকে ব্যাটারিচালিত যানবাহন ব্যবসায়ীদের পক্ষ থেকে শোরুম স্থানান্তরের জন্য ৬ মাসের সময় প্রার্থনা করা হয়। সেই মেয়াদ ১৪ এপ্রিল শেষ হতে যাচ্ছে। জনস্বার্থ ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সিলেট মহানগরীর ব্যাটারিচালিত রিকশা (ইজিবাইক/মিশুক/টমটম) বিক্রয়ের প্রতিষ্ঠান ও শোরুম জরুরি ভিত্তিতে অপসারণ করা অত্যাবশ্যক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল ব্যাটারিচালিত যানবাহন ব্যবসার দোকান, শোরুম ও ব্যবসায়ীগণকে নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) তারিখের মধ্যে সিলেট মহানগরীতে সকল ধরনের ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম যানবাহন ব্যবসার শোরুম অপসারণ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে এই আদেশ বাস্তবায়ন করা না হলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতিতে ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
১৪ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পেঁচাকোলা ঘাট। সেখান থেকে ট্রলারে কয়েক মিনিট নদী পাড়ি দিলেই চর পেঁচাকোলা। এই প্রায় নির্জন এই চরে নিসঙ্গ জীবন কাটাচ্ছেন ৯০ বছর বয়সী নূরজাহান বেগম।
৩০ মিনিট আগে
গাজীপুরে অটোরিকশার চাপায় রাজিবুল হাসান সিফাত নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) দুপুরে মহানগরীর গাছা থানার কামারজুরি এলাকার দারুল হাবিব মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি স্বাস্থ্যকেন্দ্র জনবলের সংকটসহ বিভিন্ন সমস্যায় ধুঁকছে। ফলে স্থানীয় জনগণ এখান থেকে কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা
৬ ঘণ্টা আগে