
কুড়িগ্রামের রাজিবপুরে এনামুল হক নামে এক মিশুক (ব্যাটারিচালিত অটোরিকশা) চালকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ দল।
আজ মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ধুলাউড়ি স্লুইসগেটসংলগ্ন এলাকার আবাদি জমি থেকে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়।
রাজিবপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত এনামুল হক জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি গ্রামের মেছের আলীর ছেলে। গতকাল সোমবার বিকেলে তিনি ফেরি করে পণ্য বিক্রেতা এক যাত্রী নিয়ে রাজিবপুরের দিকে যান। এর পর মঙ্গলবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এনামুলের মিশুকটি পাওয়া যায়নি। যাত্রীবেশে থাকা অজ্ঞাত ব্যক্তি এনামুলকে হত্যা করে মিশুক নিয়ে পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
রৌমারীর কর্তিমারী বাজার এলাকার প্রত্যক্ষদর্শী এক রিকশাচালক সালাম বলেন, গতকাল বিকেলে কর্তিমারী বাজারের কাছে এনামুলের রিকশায় এক যাত্রীকে দেখা গেছে। সঙ্গে দুটি কার্টন ছিল। সম্ভবত ওই যাত্রী কোনো পণ্য ফেরি করে বিক্রি করতে এসেছিল। এরপর এনামুলকে আর দেখা যায়নি।
কর্তিমারী বাজার এলাকার লোকজন জানান, এনামুলের রিকশায় করে এক ব্যক্তি মাইকিং করে সাবান বিক্রি করছিলেন। তিনি কোন কোম্পানির সাবান বিক্রি করেছেন তা স্পষ্ট করে জানাতে পারেননি কেউ।
এদিকে ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। স্থানীয় লোকজন ছাড়াও বিভিন্ন দোকানে থাকা সিসি টিভি ফুটেজ যাচাই করছে।
রাজিবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চেতনানাশকজাতীয় কিছু খাওয়ানোর পর অটোচালককে জামিতে ফেলে রেখে গেছে। হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা বিষয়টি তদন্ত করছি।’
ওসি আশিকুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২২ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬