
রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি উদ্ধার করা হলেও তাঁর প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, নিহত ব্যক্তি রেলওয়ের কর্মী।
আজ বৃহস্পতিবার দুপুরে পীরগাছা রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পীরগাছা রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক মারা যান। খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের প্যান্টের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া গেছে। ওই পরিচয়পত্রে মো. বিটুল মিয়া, পিতা মো. আহমদ আলী ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মতিনপুরের তালুকফলগাছা ঠিকানা উল্লেখ রয়েছে। তবে ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। তাই উদ্ধার হওয়া এনআইডিটি নিহত যুবকের নিজের কি না, নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, নিহত যুবক রেলওয়ের ওয়েম্যান পদে কর্মরত। কিন্তু তাঁর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
৫ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
৬ ঘণ্টা আগে