কুড়িগ্রাম শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে বুকিং দিতে আসা একটি কার্টন থেকে দেড়শ বোতল ফেনসিডিলসহ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় শহরের কলেজ মোড়ে অবস্থিত সদাগর এক্সপ্রেস লিমিটেড নামক কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এসব মালামাল জব্দ করে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সদাগর কুরিয়ার সার্ভিসের কুড়িগ্রাম অফিসের ম্যানেজার রবিউল ইসলাম জানান, সন্ধ্যার পর এক ব্যক্তি সাদা পলিব্যাগে মোড়ানো একটি কার্টন নিয়ে এসে বুকিং দিতে চান। কার্টনের ভেতর কী মালামাল আছে তা খুলে দেখতে চাইলে ওই ব্যক্তি কৌশলে ফোনে কথা বলতে বলতে ‘উধাও’ হয়ে যান। কিছুক্ষণ অপেক্ষা করার পর কার্টন খুলে ভেতরে ফেনসিডিলসহ প্রসাধনী সামগ্রী দেখতে পেয়ে হেড অফিস ও স্থানীয় থানা পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মালামাল জব্দ করে।
পুলিশ জানায়, জব্দ মালামালের মধ্যে ছিল ১৪৯ বোতল ফেনসিডিল, তিন শতাধিক খালি মোড়কসহ ৮৭ পিচ স্কিনসাইন নামে ভারতীয় প্রসাধনী এবং গোদরেজ বেবি সাবান তিন পিচ। তবে প্রসাধনগুলো মূলত বিভ্রান্ত করার জন্য ফেনসিডিলের বোতলের ওপর ঢেকে দেওয়া ছিল বলে ধারণা পুলিশে।
জব্দ করা মালামালের মূল্য আনুমানিক অর্ধ লক্ষ টাকার বেশি বলে জানায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান বলেন, ‘তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৪ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৯ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬