
রাজশাহীর দুর্গাপুর সদরে পদ্মার শাখা হোজা নদীর ওপর সেতুটির ফুটপাত দখলদারদের হাত থেকে উদ্ধারের দুই মাসের মধ্যে আবারও সেখানে ভ্রাম্যমাণ দোকানপাট ও গাড়ি পার্কিং শুরু হয়েছে অবৈধভাবে। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে পথচারীদের মধ্যে।
এর আগে গত বছরের ১৬ এপ্রিল সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও পার্কিং অবৈধ বলে সাইনবোর্ড টানিয়ে দেয় প্রশাসন। এরপরও সরানো যায়নি অবৈধ দোকানপাট। পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পথচারীদের চাপের মুখে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেতুটি দখল মুক্ত করেন। তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি।
গতকাল রোববার সকালে সরেজমিন হোজা নদীর সেতুর ওপর গিয়ে দেখা যায়, নদীর দুই পাশে সাইনবোর্ড টানানো আছে ঠিকই। কিন্তু সেই সাইনবোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেতুর ফুটপাতের ওপর চলছে সবজি, পেয়ারা, কলা, ডাব, ফল, শরবত ও ভাজাপোড়ার দোকান। সেতুর দুই পাশে কমপক্ষে ২০ থেকে ২৫টি ভ্রাম্যমাণ দোকান রয়েছে। সেগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলে কেনাবেচা। সঙ্গে তিন চাকার ভ্যানগাড়ি ও অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ড। এ অবস্থায় যাত্রী চলাচলের পথ সংকুচিত হয়ে গেছে। পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছে না।
ভুক্তভোগীদের অভিযোগ, মাত্র দুই মাসের মাথায় সেতুটি আবার দখল হয়ে গেছে। আবারও সেতুটি পথচারীদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দখলমুক্ত করতে স্থায়ী সমাধান চান তাঁরা।
সদর বাজারে সবজি বিক্রি করতে যাওয়া মোহাম্মাদ আলী নামের এক ব্যবসায়ী বলেন, অনেক কষ্ট করে দখলমুক্ত করা হলেও আবার দখলে একাকার হয়েছে সেতুটি। সেতুর দুই ধারে দোকানপাট হওয়ায় বাজারে প্রবেশ করতে ১৫ থেকে ২০ মিনিট সময় বেশি লাগে। এটা খুব বিরক্তকর। ভবিষ্যতে আর দখলমুক্ত হবে কি না, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সেতুর ওপর শরবত বিক্রেতা মিনারুল ইসলাম বলেন, ‘কিছুদিন প্রশাসনের চাপে সেতুর ওপর উঠতে পারিনি। এখন দেখছি সবাই আগের মতো ব্যবসা করছে। তাদের দেখে আমিও বসেছি। দুই পাশে থেকে লোকজন এসে সেতুর ওপর নামে। ফলে সেতুর ওপর কেনাবেচা ভালো হয়।’
রাইসুল নামের এক এসএসসি পরীক্ষার্থী বলেন, ‘সেতুর ওপরে ফুটপাত বসার কারণে উপজেলা মোড় থেকে জিয়া চত্বর মোড় পর্যন্ত ব্যাপক জ্যামের সৃষ্টি হয়। ফলে স্কুলের ক্লাসে যেতে দেরি হয়। কিছুদিন সেতুটি দখলমুক্ত ছিল। এখন আবার দখল হয়ে গেছে। প্রশাসনও নীরব রয়েছে। ফলে অফিসগামী লোকজন, শিক্ষার্থী ও কৃষকদের সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

দুই প্রতিষ্ঠানের টেন্ডার সংক্রান্ত দ্বন্দ্বের জেরে রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ২০ হাজার টাকায় ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হামলা করা হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন
৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে কাজ করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক রেলওয়ে শ্রমিক নিহত হয়েছেন।
৭ মিনিট আগে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে গরুর খামারসহ পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াগয়পাড়া রোয়াংছড়ি পুরাতন বাসস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘর, পাঁচটি দোকানসহ গবাদিপশুর খামার পুড়ে যায়।
১৭ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ থেকে তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
৩৮ মিনিট আগে