
রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যানটিনের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাকিবুল হাসান রকি (৩২)। তাঁর বাড়ি নগরের হেতেমখাঁ কারিগরপাড়ায়। গ্রেপ্তার তিন শিক্ষার্থীর নাম আতিক, সৈয়ব ও ফাহিম। আজ শুক্রবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রাজপাড়া থানা-পুলিশ। এ নিয়ে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চোর সন্দেহে শিক্ষার্থীরা রাকিবুল হাসানকে আটক করেন। এরপর স্টাম্প দিয়ে তাঁকে মারধর করা হয়। এতে দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত পান রাকিবুল। পরে শিক্ষার্থীরাই রাত সাড়ে ৮টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসক রাকিবুল হাসানকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি পুলিশ জানতে পারে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত করা হয়।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তির বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। এই মামলায় শুক্রবার সকালেই রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। নগর পুলিশের মিডিয়া শাখা থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় দুটি বাসের চাকা পিছলে যায়। এ সময় নৌবাহিনীর বাসটির পেছনের অংশের সঙ্গে সৌদিয়া পরিবহনের বাসের সামনে অংশে ধাক্কা লাগে। এতে দুটি বাসের কিছু অংশের ক্ষতি হয়। দুটি বাসে চারজন যাত্রী থাকলেও কেউ হতাহত হয়নি।
২৯ মিনিট আগে
গুলি ছুড়তে ছুড়তে বাড়ির বারান্দায় জানালার গ্লাস ভাঙচুর করে সুমন। একই সঙ্গে সুমনকে গালাগালি করতে শোনা যায়। তবে গুলি করার সময় যুবদল নেতা আবদুস ছাত্তার বাড়িতে ছিলেন কি না সেটা নিশ্চিত হওয়ায় যায়নি।
২ ঘণ্টা আগে
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২ ঘণ্টা আগে
এসআই শহিদুল ইসলাম বলেন, ওই নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা—সে বিষয়ে তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে