
রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে আজ মঙ্গলবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী।
এ সময় মোবাশ্বের আলী বলেন, ‘রাজশাহী থেকে নেসকোসহ আঞ্চলিক অফিসগুলো বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এটি রাজশাহীর প্রতি বৈষম্যমূলক আচরণ। এ বৈষম্য রাজশাহীর জনগণ মানবে না। সরকার যদি এগুলো থেকে বিরত না থাকে এবং জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হয়, তাহলে রাজশাহীর স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন—রাজশাহী মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমান, জাতীয় যুবশক্তির সহসাংগঠনিক সম্পাদক হযরত আনাস, নারী শক্তির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক উড়সী মাহফিলা ফাতিহা, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন প্রমুখ।

ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
৫ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
৫ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
৫ ঘণ্টা আগে
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
৮ ঘণ্টা আগে