পাবনার ঈশ্বরদীতে প্রয়াত কলেজশিক্ষকের স্ত্রী হাজেরা খাতুন (৭৫) খুনের ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের ছেলে শিবা আল রাজ্জাক বাদী হয়ে আজ বুধবার মামলাটি করেন।
হাজেরা খাতুনের বাড়ি উপজেলার পাকশীর বাঘইলে গোলাবাড়ি এলাকায়। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ হাবীবুল্লাহর স্ত্রী ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুলের বড় বোন। গত সোমবার রাতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান বাসির। তিনি বলেন, লিখিত এজাহার হাতে পাওয়ার পর আজ বুধবার সকালেই থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার আসামিরা অজ্ঞাতপরিচয়। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এক প্রশ্নের জবাবে আজকের পত্রিকাকে হাসান বাসির বলেন, ‘আমি নিজেই মামলাটির তদন্তকারী কর্মকর্তা। পাবনার পুলিশ সুপার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আশা করছি, শিগগিরই আসামি গ্রেপ্তার করা সম্ভব হবে।’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৫ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৫ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৯ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬