রাজশাহীর বাঘায় বাংলাবান্দা ট্রেনের ধাক্কায় আকলিমা বেগম (৪৫) নামের মানসিক ভারসাম্যহীন একজন মারা গেছেন। আজ বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আড়ানী বড়াল নদীর ব্রিজের পূর্ব দিকে জোতরঘু গ্রামের মরহুম মোমিন উদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আকলিমা বেগম উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে নিহত আকলিমা বেগমের বড় ভাই আড়ানী কুশাবাড়িয়া গ্রামের হাসেম আলী ফকির বলেন, ‘আমার ছোট বোন আকলিমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করছিল। আজ বিকেলে আমার বাড়িতে আসছিল। পথ ভুল করে রেললাইনের ওপরে উঠে যায়। এ সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তনগর বাংলাবান্দা ট্রেন আসছিল। ট্রেনটি আড়ানী বড়াল নদীর ব্রিজের পূর্ব দিকে জোতরঘু গ্রামের মরহুম মোমিন উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে তখন রেললাইন পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে আকলিমার। এতে ঘটনাস্থলে নিহত হয় সে।’
ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই কিশোর কুমার বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বান্দরবানের দুর্গম আলীকদম উপজেলার চৈক্ষ্যং এলাকায় ব্যাপকভাবে বন উজাড়ের ঘটনা ঘটছে। প্রশাসনের উদাসীনতার সুযোগে প্রভাবশালীরা প্রায় ২০০ একর বনভূমি ধ্বংস করে কাঠ পাচার করছে। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। এদিকে বন উজাড়ের ফলে কিছু এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ শ্রমিকের প্রাণহানির ঘটনায় করা হত্যা মামলার বিচার শেষ হয়নি ১৩ বছরেও। ওই ভবন ধসে পঙ্গু হয়েছেন প্রায় ২ হাজার শ্রমিক। ওই মামলার বিচার দেখার অপেক্ষা শেষ হচ্ছে না নিহত ব্যক্তিদের স্বজন ও আহত শ্রমিকদের।
৪ ঘণ্টা আগে
ঢাকার ধামরাইয়ে নাদিয়া আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার গলায়, মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ বৃহস্পতিবার পৌর এলাকার পশ্চিম লাকুড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নাদিয়া আক্তার এবার স্থানীয় সেন্ট্রাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা...
৬ ঘণ্টা আগে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় ডেমলা ফিলিং স্টেশনে ছেলের মোটরসাইকেলে পেট্রল সংগ্রহ করতে মাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে তীব্র রোদ উপেক্ষা করে মাকে দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মোটরসাইকেলচালকের নাম সাগর বৈদ্য।
৭ ঘণ্টা আগে