
রাজশাহীর বাঘার সুস্বাদু ও জনপ্রিয় আম আবারও আন্তর্জাতিক বাজারে যাত্রা করল। চলতি মৌসুমে প্রথমবারের মতো ৫৫০ কেজি হিমসাগর ও আম্রপালি আম রপ্তানি করা হচ্ছে ফ্রান্সে। গতকাল সোমবার এই চালান বাঘা থেকে নারায়ণগঞ্জে পাঠানো হয়। সেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী প্রক্রিয়াজাত ও প্যাকেজিং শেষে বিমানে সরাসরি ফ্রান্সে পাঠানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বাঘা থেকে প্রায় ২০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
একসময় বাঘা থেকে বিপুল পরিমাণ আম বিদেশে রপ্তানি হলেও বর্তমানে উচ্চ বিমান ভাড়া ও আন্তর্জাতিক বাণিজ্যের নানা জটিলতায় রপ্তানি কার্যক্রম কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে শঙ্কা রয়েছে।
আম সংগ্রহ, বাছাই ও প্যাকেজিংয়ের দায়িত্বে থাকা সাদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম সানা বলেন, “গত বছর কোনো আম রপ্তানি করা সম্ভব হয়নি। তবে তার আগের বছরগুলোতে যথাক্রমে ২০ ও ৩৬ মেট্রিক টন আম বিদেশে পাঠানো হয়েছিল। এবারও নানা চ্যালেঞ্জ রয়েছে, তারপরও আমরা আশাবাদী।”
শফিকুল ইসলাম সানা জানান, প্রথম চালানের ৫৫০ কেজি আমের মধ্যে ২৫০ কেজি হিমসাগর এবং ৩০০ কেজি আম্রপালি রয়েছে। বিদেশি বাজারের চাহিদা ও মান নিশ্চিত করতে নিজস্ব বাগানে উৎপাদিত আম ব্যাগিং পদ্ধতিতে পরিচর্যা করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, “চলতি মৌসুমে বাঘা থেকে ফ্রান্সে আম রপ্তানি শুরু হয়েছে। প্রথম চালানে ২৫০ কেজি হিমসাগর ও ৩০০ কেজি আম্রপালি পাঠানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাঘার আমের চাহিদা দিন দিন বাড়ছে, যা স্থানীয় কৃষক ও অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা।”
শফিউল্লাহ সুলতান আশা প্রকাশ করেন, চলতি মৌসুমে রপ্তানি কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং বিশ্ববাজারে বাঘার আমের সুনাম নতুন উচ্চতায় পৌঁছাবে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
৪৪ মিনিট আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে