
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণভোট-বিষয়ক সেমিনারে ব্যারিস্টার ফুয়াদ ও আইনজীবী শিশির মনিরকে অতিথি করায় ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়।
রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির ও বিশেষ আলোচক হিসেবে ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সরেজমিনে দেখা গেছে, সেমিনার শুরুর প্রায় আধা ঘণ্টা আগে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে কিছু শিক্ষার্থী প্যারিস রোডে জড়ো হন। সেখানে তাঁরা রাকসুর আমন্ত্রিত দুজন অতিথিকে লাল কার্ড প্রদর্শন করেন। পরে ব্যারিস্টার ফুয়াদ ও শিশির মনির স্টেজের দিকে আসার সময় তাঁরা ভুয়া ভুয়া স্লোগান দেন। পরে তাঁরা একটি প্রতিবাদ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন হয়ে পরিবহন মার্কেটে গিয়ে এই কর্মসূচি সমাপ্ত করেন।
এ সময় তাঁদের হাতে ‘টাকলা ফুয়াদ বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদ তোরেও লাল কার্ড’, ‘আবরারের রক্ত বৃথা যেতে দেব না, আবরারের রক্তের সাথে আপস নাই’, ‘আবরারের আত্মহত্যা জুলাইয়ের প্রেরণা, খুনিদের আইনজীবী চাই না চাই না’, ‘খুনিদের পক্ষ নেওয়া লজ্জার, খুনিদের রক্ষাকারীদের ধিক্কার’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
লাল কার্ড প্রদর্শনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘ফুটবল খেলায় যেমন নিয়ম ভঙ্গ করলে লাল কার্ড দেখানোর বিধান রয়েছে, তেমনি অন্যায় ও বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধেও প্রতীকীভাবে লাল কার্ড দেখানো হচ্ছে। আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টে শিশির মনিরের অবস্থান নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ফুয়াদ ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে স্বীকার করেন না এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন। এসব কারণে তাঁদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে।’
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া বাঙালি জাতির জন্য লজ্জাজনক।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৩ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১১ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১১ দিন আগে