
ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের একটি পুকুরে ডুবে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই শিশুর নাম তামিম (১১)। সে পৌরশহরের কলাবাগান এলাকার কুয়েত প্রবাসী রনি মিয়ার ছেলে। তামিম ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে পৌরশহরের ডাক বাংলো এলাকার একটি মসজিদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করেত যায় তামিম। সেখানে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালান। না পেয়ে সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম স্থগিত করেন তাঁরা।
এরপর আজ মঙ্গলবার ভোরে পুকুরের পানি সেচে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
গফরগাঁও থানার তদন্ত কর্মকর্তা মুশিউর রহমান বলেন, ‘পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক কারবারিদের তালিকার দুই নম্বরে নাম থাকা জাহাঙ্গীর আলম হেরোইন ও অস্ত্রসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। সেই জাহাঙ্গীর গত মঙ্গলবার অংশ নেন গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সভায়। এতে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা।
৪ ঘণ্টা আগে
রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার বাদশা নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি ছিলেন। এ ঘটনায় একই কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নামে আরও একজন নেতা...
৪ ঘণ্টা আগে
বান্দরবানের সাত উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন গভীর সংকটের মুখে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৪টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বের চাপ বাড়ায় শ্রেণিকক্ষে পাঠদানে সময়...
৫ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে বাসুদেবপুর গ্রাম। গ্রামের বাড়িগুলোর আশপাশে থাকা সামান্যতম ভিটেমাটি অনাবাদি নেই। গ্রামের মাঝ দিয়ে যাওয়া রাস্তার দুধারে ফুল, ফল, মসলা ও বনজ বৃক্ষের চারা চোখে পড়ে। সেই সঙ্গে চোখে পড়ে, নার্সারির নামসংবলিত সাইনবোর্ড। নার্সারিগুলোয় মানুষের ব্যস্ততার দৃশ্যও চোখ এড়ায় না।
৫ ঘণ্টা আগে