জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফোকলোর বিভাগের চলমান পরীক্ষা সংকট নিরসন ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার দাবিতে উপাচার্যের কাছে সাত দফা দাবি পেশ করেছেন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজের প্রতি অনাস্থা জানিয়ে সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার (১৬ জুন) উপাচার্য বরাবর জমা দেওয়া এক স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে পরীক্ষা কমিটির সভাপতির পদত্যাগের পর দীর্ঘদিন ধরে তাঁদের পরীক্ষা স্থগিত রয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে সেশনজট ও একাডেমিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি করেন, চলমান সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরীক্ষা নেওয়ার দায়িত্ব এমন কর্তৃপক্ষের হাতে দিতে হবে, যাদের প্রতি শিক্ষার্থীদের আস্থা রয়েছে। একই সঙ্গে তদন্ত কার্যক্রম চলমান রেখেই স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান তাঁরা।
শিক্ষার্থীদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে—দ্রুত পরীক্ষার রুটিন প্রকাশ, শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থ রক্ষা, বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক রাখা, সমস্যা সমাধানে বিকল্প প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে কোনো অভিযোগের কারণে একাডেমিক কার্যক্রম স্থগিত করার আগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
এ বিষয়ে বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজ জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর তিনি পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব ছেড়ে দেন। পরে নতুন কমিটি গঠনের চেষ্টা করা হলেও প্রয়োজনীয় সদস্য পাওয়া না যাওয়ায় তা সম্ভব হয়নি। ফলে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে।
আতিজা দীল আফরোজ আরও জানান, শিক্ষার্থীদের স্মারকলিপির বিষয়বস্তু সম্পর্কে তিনি বিস্তারিত অবগত নন। তবে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান হলে পরীক্ষাগুলো দ্রুত আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে আগুন লেগে চাল, তেল, ডাল ও চিনিসহ বিভিন্ন পণ্য পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরের এ ঘটনায় ক্ষতি ১০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। আগুনের কারণ হিসেবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আল মদিনা শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এই ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জ সদর উপজেলায় গাছ থেকে পাড়া পাকা কাঁঠালকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ছেলের মারধরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী শাহেদা বেগম বৃহস্পতিবার (১৮ জুন) কিশোরগঞ্জ মডেল থানায় ছেলে আলম (৩৫) ও তাঁর স্ত্রী রেখার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
১১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার তিন দিন পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ২ লাখ ২০ হাজার টাকা নেওয়ার পর ঢাকার আব্দুল্লাহপুরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে