
ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবন করে বৃদ্ধ মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে আকরামুল ইসলাম (৩৪) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সাজা ঘোষণার পর তাঁকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আকরামুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই বাড়িতে এসে তাঁর ৮০ বছর বয়সী মা লুৎফুন্নাহার ও বাবা সিরাজুল ইসলামকে মারধর করতেন। এ ছাড়া ঘরবাড়ি ভাঙচুর ও নির্যাতন চালিয়ে আসছিলেন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা লুৎফুন্নাহার প্রথমে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দেন।
পরে তিনি ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে মোবাইল ফোনে বিষয়টি জানান।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আকরামুলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মাদক সেবন ও মা-বাবার ওপর নির্যাতনের সত্যতা মেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আকরামুলকে এই সাজা দেওয়া হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় পুনঃখনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে ১ হাজার ৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
১৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের যাতায়াত ভাড়া অর্ধেক (হাফ পাস) করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সামনে ‘নান্দাইল ছাত্র সংঘ’-এর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
২১ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের হাদিসের মোড় এলাকায় ‘হাসান কটন রিফাইনিং মিলস’-এ অগ্নিকাণ্ডে একটি তুলার গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও মালিকের দাবি, দুটি মেশিনসহ অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
৪০ মিনিট আগে