
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে টাঙ্গাইলের সখীপুর এলাকায় মামাতো বোনের বিয়ের অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। তাঁর বাবা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর আকস্মিক মৃত্যুতে ইএসই বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে জাহিদ সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেন। পথে সখীপুর এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইএসই বিভাগের সহকারী অধ্যাপক আলিম মিয়া বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। জাহিদের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার জানাজায় অংশগ্রহণের জন্য উপাচার্যের অনুমতিক্রমে মঙ্গলবার সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে তার বাড়ির উদ্দেশে রওনা হয়েছে।’
জাহিদের মৃত্যুতে সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। বন্ধুরা তাঁকে হাসিখুশি, বন্ধুবৎসল ও সবার প্রিয় একজন মানুষ হিসেবে স্মরণ করছেন।
ইএসই বিভাগের শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘আমাদের সবার আনন্দের কেন্দ্রবিন্দু ছিল জাহিদ। তার সঙ্গে কারও কখনো কথা-কাটাকাটি পর্যন্ত হয়নি। মামাতো বোনের বিয়ে শেষে ক্যাম্পাসে ফিরছিল। কথা ছিল, ও ফিরলেই সবাই আড্ডায় বসব। কিন্তু হঠাৎ খবর পেলাম, সখীপুরে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়েছে। হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানি নিষ্কাশনের কালভার্টের মুখে মাটি ভরাট করে বাড়ি নির্মাণ করায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে স্কুলে যাতায়াতের সড়ক, বসতবাড়ির আঙিনাসহ ফল-সবজির বাগান। এতে দুর্ভোগে পড়েছে চার গ্রামের মানুষসহ স্কুলগামী শিশু শিক্ষার্থীরা।
২০ মিনিট আগে
চলন্ত পণ্যবোঝাই লরিতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর সহকারীকে নিজের আসনে বসিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন চালক জামাল উদ্দিন (৫৬)। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে গাড়ি থামানোর পর তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পু
২৮ মিনিট আগে
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন সক্রিয় ডাকাত সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করেছে।
৩৮ মিনিট আগে
মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস বন্ধ হয়ে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। কখন বাস চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করেননি শ্রমিক নেতারা।
১ ঘণ্টা আগে