
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ রোববার এই সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে খুকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ল্যাবরেটরি সুবিধার উন্নয়নে কুয়েটের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ ও এর বাস্তবায়ন-সংক্রান্ত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
আলোচনায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনা, ল্যাবরেটরি সুবিধার সর্বোত্তম ব্যবহার এবং ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

বাস মালিক সমিতির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে বরিশাল নগর ঘেঁষা কীর্তনখোলা নদীর পূর্ব প্রান্তের চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে সব রুটে বাস চলাচল এখনো স্বাভাবিক হয়নি। মালিক ও শ্রমিকদের একটি বড় অংশ কাজে ফেরেনি। যে কারণে ৬টি রুটে সোমবারও অর্ধশত বাস চলাচল বন্ধ রয়েছে।
২ মিনিট আগে
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন। জাহের আলভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল...
৬ মিনিট আগে
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি কমিউনিটি ক্লিনিকে আজ এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গর্ভবতী মা, প্রসূতি মা, শিশুদের অভিভাবক ও কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সেবাগ্রহীতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
১৬ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালের দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়ে।
১৮ মিনিট আগে