জাতীয় সংসদে ঘোষিত ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ইতিহাসের সর্ববৃহৎ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমুখী, কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী বলে মন্তব্য করেছে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা চেম্বারের নেতৃবৃন্দ এক বিবৃতিতে ঘোষিত বাজেটকে অভিনন্দন জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এ বাজেট গণতান্ত্রিক মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা।
বিবৃতিতে তারা বলেন, এ বাজেটে ব্যক্তি শ্রেণির আয়কর সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং নারী ও বয়স্কদের আয়কর সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা করা হয়। এতে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, মাছ, মাংসসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য, আমদানি করা মসলা, খেজুর, শিশু খাদ্য তৈরির কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, হার্টের রিং ও চোখের লেন্স, ক্যানসার ও সাধারণ রোগের ওষুধের কাঁচামাল, দেশে উৎপাদিত হোম অ্যাপ্লায়েন্স, দেশীয়ভাবে তৈরি ও সংযোজিত ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, ৩০ ইঞ্চি পর্যন্ত মনিটর এবং স্মার্টফোন, মোবাইলের সিম কার্ড ও ই-সিম কার্ড, ইলেকট্রিক গাড়ি ও যন্ত্রাংশ, সার, বীজ, কীটনাশক ইত্যাদির দাম কমানোয় এবং ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতি প্রদানসহ ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচি প্রণয়ন করায় ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণির মানুষের দৈনন্দিন জীবনযাপন সুষম হয়েছে বলে মনে করে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বিবৃতিতে ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
১১ মিনিট আগে
শেরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত পলিটেকনিক শিক্ষার্থী আল মুহতাছিম সাইফের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
১৯ মিনিট আগে
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে মহিষ চরাতে গিয়ে চারজন অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
২৮ মিনিট আগে
ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
৩১ মিনিট আগে