
সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ১৩ মৌয়াল বাড়ি ফিরেছেন। গতকাল শনিবার (৯ জুন) বিকেলে খুলনার কয়রায় বাড়িতে আসেন তাঁরা।
মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালেরা হলেন কয়রা উপজেলার কাটাখালী গ্রামের মো. হারুন গাজী, আব্দুল গফুর গাজী, চরণ সরকার, মালিক গাজী, আফতাব আলী, হান্নান গাজী, বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম, পরিমল চন্দ্র সরকার, খোকন মন্ডল, মহানন্দ মন্ডল, কালাম গাজী, আলী গাজী ও খোদা বাক্স গাজী।
মৌয়ালেরা জানান, বানিয়াখালী ফরেস্ট অফিস থেকে গত বৃহস্পতিবার পাস পারমিট নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান তাঁরা। ওই দিন বিকেল ৫টার দিকে শিবসা নদীর পূর্ব পাশে কুমড়ুখালী খাল-সংলগ্ন এলাকা থেকে মৌয়ালদের আটক করে সুন্দরবনের দোলা ভাই বাহিনী। পরে সুন্দরবনের ভেতরে একটি খালে তাঁদের নিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা। এ সময় দুই নৌকায় থাকা নগদ ৪ হাজার ২০০ টাকা কেড়ে নেয় তারা। মৌয়ালদের চাপ সৃষ্টি করে বাড়িতে তাঁদের দিয়ে ফোন করিয়ে বিকাশে ৩৬ হাজার ৭০০ টাকা নেয় বনদস্যুরা। শনিবার ভোর ৪টার দিকে তাঁদের ছেড়ে দেয়। মৌয়ালদের নৌকায় থাকা জিনিসপত্র লুট করে নিয়েছে বনদস্যুরা।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি। মৌয়ালদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা থানায় এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ এ কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। হামলায় পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে...
২ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২ ঘণ্টা আগে