খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে দিদার সরদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন খাজা খালের রাস্তার পাশের রেললাইন-সংলগ্ন ঝোপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী আরাকান্দি এলাকার বাসিন্দা বিনু সরদারের ছেলে। মরদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে আড়ংঘাটা থানাধীন লতার বিল-সংলগ্ন ঘের থেকে প্রতিদিন রাতে মাছ চুরি হচ্ছিল। মাছ চোর ধরার জন্য স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে ঘের পাহারার ব্যবস্থা করেন।
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে দিদার নিহার বিশ্বাসের ঘেরে প্রবেশ করেন এবং চুরি করার প্রস্তুতি নেওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন। ঘটনাস্থলে তাঁকে ব্যাপক মারধর করা হয়।
সকাল ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, যুবক মারা গেছেন। পরে মরদেহ মর্গে রাখা হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহন আহমেদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১২ ঘণ্টা আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৪ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৫ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১২ দিন আগে