
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইইএম বিভাগের ২০২০ ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী মো. তাসরীব আহমেদ মাহিন (রোল নং: ১০১১০১৫) নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় কুয়েট ক্যাম্পাসের ফজলুল হক হল থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন।
তিনি ফজলুল হক হলের আবাসিক ছাত্র। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী।
পরিচালক জানান, দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী মো. তাসরীব আহমেদ মাহিনের কোনো সন্ধান না পেয়ে সহপাঠীরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সহপাঠী এবং স্বজনেরা তাঁকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী বলেন, এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তবে, তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। মোবাইল ট্র্যাকিংয়ে বারবার তাঁর অবস্থান বা লোকেশন পরিবর্তন হচ্ছে বলে তিনি পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন।
খবর পেয়ে তাঁর বাবা মো. মোখলেছুর রহমান ক্যাম্পাসে এসেছেন। তিনিও খোঁজ করছেন। তবে, শিক্ষার্থী মাহিন পারিবারিক কারণে বেশ দুশ্চিন্তাগ্রস্ত ছিল বলেও জানিয়েছেন তিনি।
এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিখোঁজ ওই শিক্ষার্থীর সন্ধান চেয়ে বলা হয়েছে ওই শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল নম্বর: ০১৮১০-৫১৯২৩৯।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক নিম্নোক্ত নম্বরগুলোর যেকোনো একটিতে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ-পরিচালক (ছাত্র কল্যাণ), কুয়েট (প্রফেসর ড. মো. হাসান আলী): ০১৬৪৩-৭৬৩৩২৫
নিখোঁজ শিক্ষার্থীর বাবা (মো. মোখলেছুর রহমান): ০১৭১২-২৭৬৬৯৮
আপনার দেওয়া সামান্য তথ্য একজন শিক্ষার্থীকে তাঁর পরিবার ও স্বজনদের কাছে নিরাপদে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন। জাহের আলভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল...
৫ মিনিট আগে
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি কমিউনিটি ক্লিনিকে আজ এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গর্ভবতী মা, প্রসূতি মা, শিশুদের অভিভাবক ও কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সেবাগ্রহীতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
১৫ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালের দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়ে।
১৮ মিনিট আগে
ভোলায় গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. নূরে আলমকে স্মরণ করলেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ সোমবার ছিল নূরে আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
২৪ মিনিট আগে