খুলনার পাইকগাছা পৌরসভার হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেয়ারীর (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর কক্ষে থাকা সহকর্মী ও টেকনিশিয়ান অন্তর সরকার নিখোঁজ রয়েছেন।
নিহত বিশ্বজিৎ ঝালকাঠি সদর উপজেলার বেত্রা গ্রামের হরলাল দেয়ারীর ছেলে এবং আরএফএলের ভিগো গ্রুপে কর্মরত ছিলেন। সহকর্মী অন্তর সরকার মাদারীপুরের কালকিনি উপজেলার লিটন সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্বজিতের আরেক সহকর্মী নয়ন রায় মোবাইল ফোনে তাঁদের না পেয়ে ওই ভাড়া বাসায় যান। সেখানে দরজা তালাবদ্ধ অবস্থায় এবং সামনে রক্তমাখা একটি ছুরির খাপ পড়ে থাকতে দেখে তিনি পুলিশকে বিষয়টি অবগত করেন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) আমির হামজা ও পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সিআইডির ফরেনসিক দল এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ও বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ভাড়া বাসার মালিক রামপ্রসাদ মণ্ডল বলেন, ‘প্রায় এক মাস আগে বিশ্বজিৎ ও অন্তর তাঁর বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নেন।’
স্থানীয়দের ধারণা, সোমবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর থেকেই অন্তর সরকার কক্ষে তালা দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, নিহত বিশ্বজিতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং নিখোঁজ অন্তর সরকারকে খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার শশী ভিলা নামের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় আকস্মিক বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি, নষ্ট হয়েছে কৃষকদের আমনের বীজতলা, ভেসে গেছে শত শত
১ ঘণ্টা আগে
সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। বুলেট বেকার ছিলেন। কে বা কারা এই হত্যায় জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ফের বাড়ছে ভিড়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে বাইকের লম্বা সারি।
২ ঘণ্টা আগে