খুলনার একটি আদালত চেক ডিজঅনারের মামলায় নসরুল জামান নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁকে ৮১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আসামি রূপসা উপজেলার চর রূপসার বাসিন্দা রশিদ মোড়লের ছেলে। তিনি একজন ব্যবসায়ী।
আজ রোববার (৫ জুলাই) দুপুরে খুলনার ২য় যুগ্ম মহানগর দায়রা আদালতের বিচারক মো. বেল্লাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান পলাশ। রায় ঘোষণার সময় আসামি নসরুল জামান আদালতে উপস্থিত ছিলেন না।
আইনজীবী পলাশ জানান, ২০২২ সালের ২৩ নভেম্বর জমি ক্রয় করে দেওয়ার কথা বলে কাজী মাইনুর ইসলামের কাছ থেকে ৮১ লাখ ৫০ হাজার টাকা নেন ব্যবসায়ী নসরুল জামান। জমি কিনে দিতে ব্যর্থ হওয়ায় জমি ব্যবসায়ী ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি গল্লামারী শাখার একটি চেক প্রদান করেন, যার নং ১২৭৯২১১। চেকটি ব্যাংকে দিলে সেটি ডিজঅনার হয়। একই বছরের ১ মার্চ আইনজীবীদের মাধ্যমে আসামিকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সেটি তিনি ৪ মার্চ গ্রহণ করেন।
আইনজীবী আরও বলেন, এ ঘটনায় ২২ এপ্রিল খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী একটি মামলা করেন। একই বছরের ১৪ নভেম্বর একই আদালতে আসামি নসরুল জামানের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর আদালতে যুক্তিতর্ক হয়। পরে আদালত এই রায় ঘোষণা করেন।

কক্সবাজার সৈকতে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় এক কটেজ মালিককে খালাস দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বরিশাল কোতোয়ালি মডেল থানায়....
২১ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার প্রতিবাদে ‘সেলফি পরিবহন’-এর ছয়টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান...
২৪ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশ থেকে নবজাতকটি উদ্ধার হয়।
৩১ মিনিট আগে