
খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী রাব্বিসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার ভোর রাতে নগরীর গোবরচাকা এলাকার একটি দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, মাদক কারবারের নগদ টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার রাব্বি নগরীর কৃষ্ণনগর এলাকার বাসিন্দা লুৎফরের ছেলে। তিনি শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী হিসেবে পরিচিত এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্য গ্রেপ্তাররা হলেন সোনাডাঙ্গা মডেল থানার খোকন কমিশনার কালভার্ট এলাকার বাসিন্দা আব্দুল আজিজ খানের ছেলে মো. আল আমিন, পাওয়ার হাউস মোড় এলাকার সোবাহানের বাড়ির ভাড়াটিয়া মো. সেকেন্দার খানের ছেলে মো. রানা খান এবং বসুপাড়া এতিমখানা মোড় এলাকার মিজান ভিলার বাসিন্দা ফেলু শিকদারের ছেলে মো. স্বপন।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে গোবরচাকা এলাকার একটি দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা, মাদক কারবারের নগদ অর্থ এবং একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার অনুসারীদের মধ্যে গুলিবিনিময়, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে খুলশী থানাধীন লেকভ্যালি আবাসিক এলাকা এবং আকবরশাহ থানাধীন
১১ মিনিট আগে
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে ‘অপ্রত্যাশিত অবহেলা’র ফল হিসেবে উল্লেখ করেছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় হাসপাতালের দুই নিম্নপদস্থ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নোটিশকে ‘বেআইনি’ বলে দাবি করেছেন...
২০ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মিরপুর ও উত্তরখান থেকে ছয়জন দগ্ধ হয়ে এসেছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন। উত্তরখানের আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
২৩ মিনিট আগে