
যশোরের মনিরামপুরে এক বিধবার ঘরে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমানের বিরুদ্ধে। অভিযোগটি জানাজানি হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের পাঁচাকড়ি এলাকায়। ওই বিধবা অভিযোগ করেন, তাঁর প্রতিবন্ধী ছেলের ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে খলিলুর রহমান তাঁর বাড়িতে যান।
বিধবা জানান, তাঁর দুই ছেলে-মেয়ে রেখে স্বামী দুই বছর আগে মারা যান। ছেলের প্রতিবন্ধী ভাতার কার্ডের জন্য তিনি খলিলুর রহমানের কাছে একাধিকবার গিয়েছিলেন। খলিলুর তাঁকে আশ্বস্ত করেছিলেন যে তিনিই ভাতার বইটি বাড়িতে পৌঁছে দেবেন।
ওই নারী বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে খলিলুর রহমান ছেলের ভাতার বই নিয়ে আমার বাড়িতে এসে ঘরের ভেতরে ঢোকেন। এরপর তিনি আমার কাছে পাঁচ মিনিট সময় চান। আমাকে পাঁচ মিনিট ঘরে বসতে বলেন। এরপর আমার কাছে দেশলাই চান। তার কথায় আমি ভয় পেয়ে মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাই। এরপর খলিলুর রহমান ঘরের দরজা বন্ধ করে ভেতরে দীর্ঘক্ষণ বসে গাঁজা ও ইয়াবা সেবন করেন।’
তিনি আরও বলেন, এই দৃশ্য দেখে আশপাশের লোকজন কানাঘুষা শুরু করে। তিনি দ্রুত জসিম নামে একজনকে ফোন করে ডাকেন, কিন্তু খলিলুর ঘর থেকে বের হননি। পরে আরও কয়েকজন লোক এলে খলিলুর দরজা খুলে বেরিয়ে যান। ওই নারী এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযুক্ত জি এম খলিলুর রহমান বলেন, ‘আমি ওই নারীর বাড়িতে তার ছেলের ভাতার বই পৌঁছে দিতে গিয়েছিলাম। সেখানে ১০ মিনিট বসে আমি চলে আসি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়, আমি দলীয় গ্রুপিংয়ের শিকার।’ তিনি আরও দাবি করেন, পদ স্থগিত-সংক্রান্ত জেলা কমিটির চিঠি তিনি হাতে পাননি, কেবল ফেসবুকে দেখেছেন।
স্থানীয় বিএনপি সদস্য শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ওই বাড়িতে গিয়ে খলিলুর রহমানকে দেখতে পান এবং তিনি দ্রুত সেখান থেকে চলে যান।
মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, খলিলুর রহমানের বিরুদ্ধে সালিস করে টাকা নেওয়াসহ ১২টি অভিযোগ জমা পড়েছে এবং তাঁর বিরুদ্ধে তিনটি মাদক মামলার কাগজও রয়েছে। তিনি আরও জানান, সম্প্রতি খলিলুর রহমানকে নিয়ে এক নারী-সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জেলা কমিটি সম্ভবত এই সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম নগরের কোতোয়ালির দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসার দরজা ভেঙে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে...
২ ঘণ্টা আগে
ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
১৫ মে থেকে রাজশাহীর বাগানগুলোয় আম নামানো শুরু হবে। প্রথমেই আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উন্নত জাতের আম পাড়া শুরু হবে। পরিপক্ব আমের বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন এ বছরও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষায় ভুলবশত ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করা হয়।
৩ ঘণ্টা আগে