
চোখের সামনে ছেলেকে মারধরের দৃশ্য দেখে হার্ট অ্যাটাক করে মারা গেলেন মা। খুলনার দীঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেটলা এলাকায় গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী আসেন মোল্লা জালাল উদ্দীন কলেজে। অনুষ্ঠানের ছবি তোলাকে কেন্দ্র করে ইউপি সদস্য মনিরের ছেলে তামিম, জয়নালের ছেলে লেলিন ও সালাম মোল্লার ছেলে অপু মোল্লাসহ ১০-১২ জন মো. মাসুদ মোল্লার ছেলে রাসেলের (১৮) ওপর চড়াও হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশও পরিস্থিতি সামাল দিতে পারেনি।
খবর পেয়ে রাসেলের বাবা মাসুদ মোল্লা ও মা সালমা বেগম এগিয়ে এলে তাঁদের লাঞ্ছিত করা হয়। ছেলের কাছে যেতে বাধা দেওয়া হয়। চোখের সামনে ছেলেকে মারধর করতে দেখে অসুস্থ হয়ে পড়েন মা। তাৎক্ষণিকভাবে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মা সালমা বেগমের মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১১ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১১ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২৩ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৩ দিন আগে