
পশ্চিমবঙ্গের বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ সহযোগীর স্বজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার এমন এক পাহাড়, যা গুনতে গিয়ে হিমশিম খেয়েছে গণনাকারী যন্ত্রও। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, টাকা গুনতে আনা পাঁচটি যন্ত্রই বিকল হয়ে যায়। বীরভূমের বাসিন্দা মিনার মন্ডলের বাড়ি থেকে শেষ পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে অন্তত ২৮ কোটি নগদ রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মিনার মন্ডল পেশায় ছিলেন বাসচালক। তিনি পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের আত্মীয়। এই টুলু মন্ডল আবার সাবেক তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, যিনি চলতি মাসের শুরুর দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন।
নগদ টাকার পাশাপাশি ওই বাড়ি থেকে ১৫ কেজি সোনাও উদ্ধার করা হয়েছে, বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি রুপি। টাকা ও সোনা উদ্ধারের পর মিনার মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন, এই বিশাল পরিমাণ নগদ অর্থ ও সোনা আসলে টুলু মন্ডল এবং তাঁর কথিত ‘অবৈধ সিন্ডিকেটের।’
গতকাল বুধবার রাতে ওই বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। প্রাথমিক গণনায় সাড়ে ৫ কোটি টাকারও বেশি নগদ পাওয়া গিয়েছিল। কিন্তু সকাল হতে হতে সেই নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় ২৮ কোটি রুপির বেশিতে। পুলিশ জানিয়েছে, মিনার মন্ডলও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত এবং টুলু মন্ডলের মালিকানাধীন পাথরের খনি ও ক্রাশিং ইউনিটের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ রয়েছে।
এত বিপুল পরিমাণ নগদ টাকা ঠিক কী উদ্দেশ্যে এবং কোথা থেকে তাঁর হাতে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সম্পূর্ণ উদ্ধার অভিযান চলাকালে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি একাধিক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন। তবে অভিযান চালানোর সুনির্দিষ্ট কারণ বা এটি কোনো অবৈধ আর্থিক লেনদেন বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কি না, তা নিয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার জানান, দুর্নীতিবিরোধী লড়াইয়ে তাঁর সরকার ‘জিরো টলারেন্স নীতি’ মেনে অভিযান চালিয়ে যাবে। গতকাল সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শুভেন্দু অধিকারী লেখেন, ‘বালু মাফিয়াদের বিরুদ্ধে এমন সাঁড়াশি অভিযানের জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধুবাদ জানাই। সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে বীরভূম পুলিশ মোহাম্মদ বাজার থানার অধীনে একটি বড় ধরনের অভিযান চালিয়ে অবৈধ বালু মাফিয়া টুলু মন্ডল ওরফে মোহাম্মদ নাজিমুদ্দিনের গোপন আস্তানায় হামলা চালায়। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান মিলেছে—এ পর্যন্ত উদ্ধার হওয়া নগদ টাকা সাড়ে ৫ কোটি রুপি (গণনা এখনও চলছে) এবং উদ্ধার হওয়া সোনা ১৫ কেজি।’
সূত্র জানায়, মিনার আগে রাজ্য পরিবহন দপ্তরের সাবেক কর্মী ছিলেন এবং পাথর ব্যবসায় নামার আগে বাস চালাতেন। তবে কীভাবে তিনি এত বিপুল অর্থ সম্পদের মালিক হলেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর আয়ের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
২০ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
২১ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে