
একটি যুদ্ধবিমানের জরুরি অবতরণ বা ‘হার্ড ল্যান্ডিং’-এর ঘটনার পর ভারতের মহারাষ্ট্রের পুনে বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। রানওয়েটি পুনরায় সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আইএএফ জানিয়েছে, ‘ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ায় পুনে বিমানবন্দরের রানওয়েটি সাময়িকভাবে ব্যবহার করা যাচ্ছে না। ক্রু সদস্যরা নিরাপদ আছেন এবং বেসামরিক কোনো সম্পত্তির ক্ষতি হয়নি।’
বার্তায় আরও বলা হয়, রানওয়ে সচল করতে এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রম শুরু করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, বিমানবাহিনীর একটি উড়োজাহাজ ‘হার্ড ল্যান্ডিং’ বা সজোরে অবতরণ করেছে। তবে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি তিনি।
পুনে আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১০টা ২৫ মিনিটের দিকে একটি যুদ্ধবিমান অবতরণের সময় এর ‘আন্ডারক্যারেজ’ বা নিচের কাঠামোটি বিকল হয়ে যায়। ফলে রানওয়েতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
কর্তৃপক্ষ আরও জানায়, ‘বিমানবাহিনীর এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) অনুযায়ী, রানওয়ে পরিষ্কার করে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।’
ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মুরলিধর মোহল পুনে বিমানবন্দরের রানওয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহল বলেন, ‘স্বস্তির বিষয় হলো, বিমানকর্মীরা নিরাপদ আছেন এবং কোনো বেসামরিক সম্পত্তির ক্ষতি হয়নি। বিমান সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়েছে এবং রানওয়ে পুরোপুরি সচল হতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগতে পারে।’
তিনি আরও যোগ করেন, ‘পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য আমি বিমানবন্দর পরিচালক এবং বিমানবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’
পুনে বিমানবন্দরে একই সঙ্গে বেসামরিক বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের জন্য ‘ডুয়াল-ইউজ মডেল’ বা দ্বিমুখী মডেলে ব্যবহৃত হয়।

ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানকে ‘শেষ সুযোগ’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। তিনি জানিয়ে দিয়েছেন, এবার প্রস্তাবিত চুক্তিতে ইরান সই না করলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন।
১ ঘণ্টা আগে
দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সেনারা ‘শেষ নিশ্বাস’ পর্যন্ত লড়ে যাবে বলে অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। আজ রোববার এক বিবৃতিতে তিনি জানান, স্থল, আকাশ ও সমুদ্র—তিন বিভাগেই নিরাপত্তা নিশ্চিত করতে তেহরান যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান সংকট নিরসন ও একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামীকাল সোমবার একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল পাকিস্তান যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে