
ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন অব্যাহত রাখলে ইসলামাবাদকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।’ অর্থাৎ পাকিস্তান নামক রাষ্ট্রকে মুছে ফেলে সেটিকে অতীত ইতিহাসের অংশে পরিণত করার হুমকি দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল দ্বিবেদী গত বছরের পেহেলগাম সন্ত্রাসী হামলার জবাবে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তোলেন।
জেনারেল দ্বিবেদী বলেন, ‘আপনারা যদি আগে আমার কথা শুনে থাকেন, তাহলে জানেন—আমি বলেছিলাম, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাওয়া অব্যাহত রাখে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে, নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে।’
গত বছরের মে মাসে ভারত তথাকথিত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে থাকা তথাকথিত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালায় ভারত। এর ফলে দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধ শুরু হয় এবং ভারত বেশ কয়েকটি যুদ্ধবিমান হারায়। সন্ত্রাসবাদ ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা চলমান থাকার মধ্যেই ভারতীয় সেনাপ্রধানের এই মন্তব্য এল।
জেনারেল দ্বিবেদী আধুনিক যুদ্ধ ও জাতীয় নিরাপত্তায় ‘হোল অব নেশন অ্যাপ্রোচ’-এর গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, ‘আপনি যখন বড় চিত্রটি দেখবেন, তখন একটি পুরো জাতিকে একসঙ্গে কাজ করতে হবে। যুদ্ধ লড়তে পুরো ভারতকে কীভাবে একত্র করবেন? কীভাবে পারস্পরিক সংযোগ গড়ে তুলবেন?’
দ্বিবেদী আরও বলেন, ভবিষ্যতের সামরিক অভিযান ও জাতীয় প্রস্তুতিতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিকদের মধ্যে কৌশলগত সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ, আধুনিক যুদ্ধ এখন শুধু সীমান্তে হয় না, মানুষের মাথার ভেতরও হয়। রাষ্ট্রগুলো সেটাই সবচেয়ে বেশি ভয় পায়।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য অন-অ্যারাইভাল বা ভিসা ছাড়া থাইল্যান্ডে অবস্থানের মেয়াদ কমাচ্ছে দেশটির সরকার। এর ফলে থাইল্যান্ডে ৩০ দিনের বেশি থাকতে চাইলে এই তালিকায় থাকা অন্যান্য দেশের নাগরিকদের শিগগিরই ভিসার জন্য আবেদন করতে হবে।
৩০ মিনিট আগে
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অভিযোগের জেরে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফর ঘিরে বড় ধরনের বিতর্ক চলছিল, তখন নরওয়ের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত একটি কার্টুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কার্টুনটিতে মোদিকে সাপুড়ে হিসেবে দেখানো হয়।
৩৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৪ রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছেন। এর ফলে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ইরান যুদ্ধ বন্ধের পথে আরেক ধাপ এগিয়ে গেল এবং ওয়ার পাওয়ারস অ্যাক্টের আওতায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করার উদ্যোগও আরও জোর পেল।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তারা যুদ্ধের শুরুর দিকেই নিহত হওয়ার কয়েক দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেন, ইরানের ক্ষমতা যদি ‘ভেতরের কেউ’ গ্রহণ করত, তাহলে সেটাই সবচেয়ে ভালো হতো।
২ ঘণ্টা আগে