
ভারতের দক্ষিণি রাজ্য অন্ধ্র প্রদেশের মারকাপুরাম জেলায় আজ বৃহস্পতিবার ভোরে একটি বাসের সঙ্গে টিপার লরির (ডাম্প ট্রাকের মতো দেখতে) সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল যে এই ঘটনায় আটজন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে বেশ কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন। পরে তারা নিহতের সংখ্যা আরও বেশি বলে জানায়।
প্রতিবেদন অনুযায়ী, মারকাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগরাজু একটি টিভি চ্যানেলকে বলেছেন, ‘অন্তত আটজন জীবন্ত দগ্ধ হয়েছেন এবং এ পর্যন্ত প্রায় ১৮ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ সংগ্রহের চেষ্টা চলছে।’
কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে, যখন হরিকৃষ্ণ ট্রাভেলসের বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ভেতরেই জীবন্ত দগ্ধ হন।
জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২০ জন আহত যাত্রীকে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সংঘর্ষে যাত্রীদের জীবন্ত দগ্ধ হওয়ার খবরে তিনি দুঃখ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়টি পর্যালোচনা করেছেন। তিনি কর্মকর্তাদের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে আইটি মন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, টিপার লরি ও প্রাইভেট বাসের সংঘর্ষে এত মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। লোকেশ জানান, আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ইতিমধ্যে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নারা লোকেশ আরও যোগ করেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে। তিনি আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং যাঁরা প্রিয়জন হারিয়েছেন, সেই পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৬ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৬ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৬ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২২ দিন আগে