
ভয়াবহ আগুনে পুড়ছে আবাসিক ভবন। আগুনের ভয়াল শিখা আর ঘন ধোঁয়ায় বের হয়ে আসার উপায় না পেয়ে বাসিন্দারা সবাই ছুটে গিয়েছিলেন ছাদে। সেখান থেকে সাহায্যের আকুতি জানান তাঁরা। এমন অবস্থায় নিজের কথা না ভেবে সন্তানদের বাঁচানোর কথাই আগে ভেবেছেন ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা অর্চনা। তারপর বুদ্ধি খাটিয়ে সন্তানদের বাঁচাতে পারলেও নিজেকে রক্ষা করতে পারলেন না তিনি।
গত মঙ্গলবার (১২ মে) রাতে একটি আবাসিক ভবনে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ভবনটির নিচতলায় একটি ক্রোকারিজের (কাচ ও চিনামাটির বাসনপত্র) দোকান ও গুদাম ছিল। আর ওপরের তলাগুলোয় কয়েকটি পরিবারের বসবাস। রাত ৯টার দিকে ওই দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
কিছুক্ষণের মধ্যেই ঘন ধোঁয়া ওপরের তলাগুলোয় ছড়িয়ে পড়ে এবং ভবনটি থেকে বাইরে বের হওয়ার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জীবন বাঁচাতে পরিবারের সদস্যরা মরিয়া হয়ে ছাদের দিকে ছুটে যান।
এই পরিস্থিতিতে অসীম সাহসিকতার পরিচয় দেন অর্চনা নামের ওই নারী। নিজের এক বছর বয়সী সন্তানকে তিনি প্রথমে একটি চাদরে জড়ান। এরপর ছাদের ১২ ফুটের একটি ফাঁকা অংশ পেরিয়ে চাদরটি সাবধানে পাশের বাড়ির ছাদের দিকে নামিয়ে দেন। ওপাশে থাকা প্রতিবেশীরা চাদরের প্রান্তটি ধরে শিশুটিকে অক্ষত অবস্থায় টেনে নেন।
এরপর একটি মই ব্যবহার করে নিজের ১৩ বছর ও ১০ বছর বয়সী দুই মেয়েকে পাশের বাড়ির ছাদে পাঠিয়ে দেন। একই কায়দায় তিনি তাঁর স্বামীর ভাইয়ের ছেলেকেও বাঁচান।
তবে শিশুগুলোকে নিরাপদে সরিয়ে নিলেও আগুন ও ধোঁয়া থেকে নিজেকে রক্ষা করতে পারেননি অর্চনা। তাঁর শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রতিবেদনে জানা যায়, আগুনে তাঁর ১৩ বছর বয়সী মেয়েও দগ্ধ হয়েছে এবং সে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ছাদ থেকে লাফিয়ে পড়ার সময় অর্চনার জা (স্বামীর ভাইয়ের স্ত্রী) পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন। তাঁর পা ভেঙে গেছে বলে জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদন থেকে আরও জানা যায়, ভবনটিতে লাগা আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে—ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি মোতায়েন করতে হয়। দীর্ঘ সময় ধরে আপ্রাণ চেষ্টা চালানোর পর গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য অন-অ্যারাইভাল বা ভিসা ছাড়া থাইল্যান্ডে অবস্থানের মেয়াদ কমাচ্ছে দেশটির সরকার। এর ফলে থাইল্যান্ডে ৩০ দিনের বেশি থাকতে চাইলে এই তালিকায় থাকা অন্যান্য দেশের নাগরিকদের শিগগিরই ভিসার জন্য আবেদন করতে হবে।
৩০ মিনিট আগে
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অভিযোগের জেরে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফর ঘিরে বড় ধরনের বিতর্ক চলছিল, তখন নরওয়ের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত একটি কার্টুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কার্টুনটিতে মোদিকে সাপুড়ে হিসেবে দেখানো হয়।
৩৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৪ রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছেন। এর ফলে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ইরান যুদ্ধ বন্ধের পথে আরেক ধাপ এগিয়ে গেল এবং ওয়ার পাওয়ারস অ্যাক্টের আওতায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করার উদ্যোগও আরও জোর পেল।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তারা যুদ্ধের শুরুর দিকেই নিহত হওয়ার কয়েক দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেন, ইরানের ক্ষমতা যদি ‘ভেতরের কেউ’ গ্রহণ করত, তাহলে সেটাই সবচেয়ে ভালো হতো।
২ ঘণ্টা আগে