দলটির নাম দেওয়া হয়েছে, ‘তেলাপোকা জনতা পার্টি’। ভারতের এক তরুণ এই উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে ইনস্টাগ্রামে তাদের অনুসারী হয়েছেন ৩০ লাখ মানুষ। দলটির সদস্যপদের জন্য আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত পড়ে ধোঁয়াশা সৃষ্টি হতে পারে। তবে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তেলাপোকা জনতা পার্টির উদ্ভব।
গত শুক্রবার এক শুনানিতে তরুণদের নিয়ে এক মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘বেকার কিছু তরুণ “তেলাপোকা” হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার অনেক সময় আরটিআই (তথ্য অধিকার) অ্যাকটিভিস্ট বনে যান। তারপর পুরো ব্যবস্থার ওপর আক্রমণ শুরু করেন।’
এর পর বোস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অভিজিৎ দিপক ইনস্টাগ্রামে তেলাপোকা জনতা পার্টি নামে একটি অ্যাকাউন্ট তৈরি করেন। এই অ্যাকাউন্ট এখন আলোচনায়।
প্রধান বিচারপতির ওই মন্তব্যের জেরে মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষত জেন-জি প্রজন্মের মধ্যে। কারণ এই বয়সের মধ্যেই ভারতে বেকারত্বের হার প্রবল। তাঁরাই নরেন্দ্র মোদির শাসনামলের উচ্চ মূল্যস্ফীতি এবং তিক্ত ধর্মীয় বিভাজনের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। তাঁদেরই ক্ষোভ এখন উগরে পড়ছে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
অভিজিৎ দিপক গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, সব তেলাপোকা একত্র হলে কেমন হয়? এরপর তিনি একটি ওয়েবসাইট তৈরি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ইনস্টাগ্রামে ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে একটি অ্যাকাউন্ট খোলেন। মাত্র তিন দিনেই পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ। গুগল ফরমের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার মানুষ এই দলের সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন। সদস্য হতে আবেদন করাদের মধ্যে মহুয়া মৈত্র ও কৃতী আজাদের মতো প্রভাবশালী রাজনীতিকও রয়েছেন।
দিপকের এই পার্টিতে যোগ দিতে চার ধরনের যোগ্যতা লাগবে: বেকার, অলস, দীর্ঘসময় অনলাইনে থাকা এবং বাগাড়ম্বর জানতে হবে।

সাম্প্রতিক যুদ্ধে ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই–অল্টিট্যুড এরিয়া ডিফেন্স–থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অর্ধেকেরও বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। এর মাত্র এক সপ্তাহ আগে দেশটিতে ৪ হাজার সেনা মোতায়েনের পূর্বঘোষিত পরিকল্পনা বাতিল করেছিল পেন্টাগন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের জন্য মনোনীত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সীমান্ত নিরাপত্তা এবং সামরিক বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
১ ঘণ্টা আগে
আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, কোনো অবস্থাতেই ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া যাবে না। ইরানের ইউরেনিয়ামের মজুত আমরা কেড়ে নেব এবং ধ্বংস করব।
১১ ঘণ্টা আগে