
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবে আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার পাঠিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেস।
রোকুজ্জো আজ সকালে সামাজিক মাধ্যমে জর্জিনার কাছ থেকে পাওয়া উপহার শেয়ার করেছেন। জর্জিনার কাছ থেকে লাউঞ্জওয়্যার ব্র্যান্ড মিমোয়া থেকে একটি উপহার পান রোকুজ্জো। ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির স্ত্রী সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ জর্জিনা রদ্রিগেজ। সবকিছুই খুব সুন্দর। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।’
রোকুজ্জোর স্টোরি থেকে দেখা গেছে, জর্জিনার কাছ থেকে মিমোয়া ব্র্যান্ডের লেডিস ব্যাগ উপহার পেয়েছেন তিনি (রোকুজ্জো)। তবে ব্যাগে কী ছিল, তা জানা যায়নি। উপহার যেমনই হোক, দ্রুতই এটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে একটি বার্তাও স্পষ্ট হয়ে ওঠে। তা হলো: মেসি-রোনালদোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও রোকুজ্জো ও জর্জিনার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
মিমোয়া ব্র্যান্ডের লক্ষ্য হলো এমন বহুমুখী পোশাক তৈরি করা, যা দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্তে—বিশ্রাম নেওয়া থেকে শুরু করে ব্যায়াম করা পর্যন্ত—আরামদায়কভাবে পরা যায় এবং যা পরিধানকারীর শরীরের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায়। নতুন উদ্যোগ সম্পর্কে জর্জিনা বলেন, ‘একজন নারীর শরীর এমন কিছু নয়, যেটিকে ঠিক করার প্রয়োজন আছে—এই বিশ্বাস থেকে মিমোয়া তৈরি করেছি।’
মেসির আগে মাঠে নামছেন রোনালদো। বাংলাদেশ সময় আজ রাতে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। এই ম্যাচ পর্তুগাল হারলেই রোনালদোর বিশ্বকাপ শেষ হয়ে যাবে। ছন্দে থাকা স্পেন এবারের বিশ্বকাপে আট গোল করলেও কোনো গোল হজম করেনি। এদিকে রোনালদোও তেমন ছন্দে নেই। করেছেন ৩ গোল। এদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী মেসি ৭ গোল করেছেন।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
২ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
৩ ঘণ্টা আগে
ব্লেসিং মুজারাবানি ক্যাচ ধরার পর হাত মুঠো করে উদযাপনে ব্যস্ত। মোস্তাফিজুর রহমানকে আউট করার পর বোলার রিচার্ড এনগারাভা শূন্যে কী যেন ইঙ্গিত করেন। হারারের গ্যালারিতে তখন জিম্বাবুয়ের দর্শকদের উচ্ছ্বাস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের সারমর্ম বর্ণনা করতে এটুকুই যথেষ্ট। ব্যাটিং ব্যর্থ
৫ ঘণ্টা আগে