রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা রামপুরা রোডের মেন্দিপুর এলাকায় আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মইনুদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাতে ডিউটির সময় খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরনে ছিল সাদা ফুলহাতা শার্ট ও নীল জিনস প্যান্ট। এসআই মইনুদ্দিন বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, ওই যুবক ডেমরা-রামপুরা রোডের মেন্দিপুর এলাকার রাস্তায় হেঁটে যাওয়ার সময় কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হন। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।

রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধ সুরক্ষায় চার মাস আগে নির্মিত প্রায় ১৪ লাখ টাকার দ্বৈত সারির বাঁশের স্পার বর্ষার প্রথম পাহাড়ি ঢলের চাপেই ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে রক্ষা বাঁধ এলাকায় নতুন করে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে।
৭ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
১৭ মিনিট আগে
জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত...
২০ মিনিট আগে
পেটের ব্যথা নিয়ে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাফি। সুস্থ হওয়ার পর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ঝিলিক তাঁর স্বজনদের হাসপাতালের বিলের জন্য ১৬ হাজার টাকা পাঠাতে বলেন। ঘটনার দিন বেলা সোয়া ১টার দিকে ঝিলিকের সঙ্গে ছোট বোন রেশমি আক্তারের ভিডিও কলে কথা হয়।
২৩ মিনিট আগে