আদালতের অনুমতি মিললেও সাবেক তথ্যমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রীর করা জিডির তদন্ত আগাচ্ছে না। জিডি করার পর ১৬ দিনের বেশি পেরিয়ে গেলেও মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি ধানমন্ডি থানা-পুলিশ। মানসিক-শারীরিক নির্যাতন ও হত্যার হুমকির বিষয়ে স্ত্রী তাঁর বিরুদ্ধে জিডি করেছেন।
পুলিশ বলছে, মুরাদ হাসানের অসহযোগিতার কারণেই তদন্ত এগোচ্ছে না। তাঁকে ডাকলেও থানায় আসছেন না। যদিও বিভিন্ন জায়গায় তাঁর উপস্থিতি দেখা যাচ্ছে।
এ ব্যাপারে ধানমন্ডির থানার উপপরিদর্শক ও জিডির তদন্ত কর্মকর্তা রাজীব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের অনুমতি পাওয়া গেলেও এখন পর্যন্ত মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। তবে অভিযোগের ব্যাপারে বাদীর সঙ্গে কথা বলেছি।’
জিডির অনুমতি পাওয়ার এত দিন পরেও কেন মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা যায়নি জানতে চাইলে রাজীব হাসান বলেন, ‘উনি বেশির ভাগ সময়েই বাসায় থাকেন না। তাঁর সঙ্গে যোগাযোগও করা সম্ভব হচ্ছে না। আর আমাদেরও তো নানা ধরনের ব্যস্ততা থাকে। এই সবকিছুর মধ্যে তাঁকে থানায় এনে বা তিনি যখন থাকেন তখন বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। তবে সময় আছে, শিগগিরই তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে।’
জিডি তদন্তের কত দিন সময়সীমা জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় আছে। সেটা পার হয়ে গেলে আবারও আদালত থেকে সময় বৃদ্ধি করতে হবে। আশা করি, এর মধ্যেই ডিডির তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে পারব।’ মুরাদ হাসানের স্ত্রীর নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘মুরাদ হাসান এখন তো চুপচাপই আছেন। তেমন কোনো অভিযোগ আর পাইনি। আমরা নিয়মিত খোঁজ রাখছি।’
মুরাদ হাসান বিভিন্ন স্থানে যাচ্ছেন কিন্তু থানায় কেন আসতে পারছেন না এমন প্রশ্নের জবাবে এসআই রাজীব হাসান বলেন, ‘উনি সব জায়গায়ই যেতে পারেন। ওনার চলাফেরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু আমাদের সঙ্গে একটু সহযোগিতা করলে ভালো হয়।’
প্রতিমন্ত্রীত্ব হারানোর প্রায় ৪০ দিন পর আজ শনিবার মুরাদ হাসানকে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি গ্রামে নিজ বাড়িতে প্রকাশ্যে দেখা গেছে। জানা গেছে, চাচা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের জানাজায় অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন।
গত ৬ জানুয়ারি বিকেল পৌনে ৩টার দিকে মুরাদ হাসানের স্ত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। মুরাদ হাসান স্ত্রী-সন্তানদের গালিগালাজ ও হত্যার হুমকি দিচ্ছে বলে ফোনে সাহায্য চাওয়া হয়। ধানমন্ডি থানার পুলিশ তাঁদের বাসায় যাওয়ার আগেই বাসা থেকে বেরিয়ে যান মুরাদ। নিরাপত্তাহীনতার কথা বলে পুলিশের কাছে সাহায্য চান মুরাদের স্ত্রী। পরবর্তীতে সন্ধ্যায় ধানমন্ডি থানায় শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার হুমকির অভিযোগে জিডি করেন তিনি।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৭ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬