
আট মাসের ব্যবধানে আবারও আগুনে পুড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটসংলগ্ন এলাকায় আগুন লাগে। এতে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগুন নিয়ন্ত্রণে আনার পর রাতে গণমাধ্যমকে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, রাত ১১টা ২৪ মিনিটে কন্ট্রোল রুমে খবর আসে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কণটেইনার ও তার পাশের স্থানে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি বলেন, খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই বিমানবন্দর ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
মাহমুদুল হাসান জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিট এবং বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ দলও আগুন নেভানোর কাজে অংশ নেয়। সবার সমন্বিত প্রচেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে রাত ১টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
অগ্নিকাণ্ডে কী ধরনের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কুরিয়ার সার্ভিসের মালামাল সংরক্ষণের স্থান। এখানে বিভিন্ন ধরনের আমদানি ও কুরিয়ার পণ্য রাখা ছিল।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে বলতে হবে। আমরা মাত্রই আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণের কাজ শেষ করেছি। কারণ নির্ধারণে কিছুটা সময় লাগবে।’
উল্লেখ্য, এর আগে গত বছরের অক্টোবরে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা সময় লাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রফিকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
২ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি বলেছেন, রাশিয়ার নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। এদিকে যুক্তরাষ্ট্রের মনোযোগ অন্যদিকে সরে যাওয়ার মধ্যেই স্থবির হয়ে পড়েছে শান্তি আলোচনা।
৯ মিনিট আগে
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ, শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১৭ জনকে ভারতের অভ্যন্তরে...
৪০ মিনিট আগে
বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে