
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দুই বছরের শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলার টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ মাঠে উপস্থিত হন।
এ সময় তাঁদের শান্ত করতে তাৎক্ষণিক সেখানে ছুটে আসেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি মো. নাহিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রাসেদুজ্জামান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান। বিক্ষোভকারীদের ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে শান্ত হয়ে বাড়ি ফিরে যান বিক্ষোভকারীরা।
নিহত শিশুর বাবা নূর আলম বলেন, ‘আমার কাছ থেকে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ চাইছিল। টাকা দিতে না পারায় তারা আমার মেয়েটাকে নির্মমভাবে হত্যা করেছে।’
টঙ্গিবাড়ী থানা ওসি মো. রাজিব খান বলেন, ‘আমরা সঠিকভাবে তদন্ত করতেছি। দুজন আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আবার রিমান্ড আবেদন করেছি।’
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি সকালে শিশু ফাতেমা আক্তার নিখোঁজ হয়। পরবর্তী সময় অপহরণের কথা বলে শিশুটির পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ আলী নূর ও মোক্তার হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে। ১১ ফেব্রুয়ারি সকালে নিখোঁজের ১৫ দিন পর ফাতেমার হাতের কবজি ও পায়ের পাতাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬