
প্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির কথিত স্বামী মির্জা আবুল বাশার মামুনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
বাশারকে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফীন ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার দুপুরে রাজধানীর গুলশান-১ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, ব্যবসায়ী মো. আজিজুল ইসলাম গাড়ির গ্যারেজ এবং পুরোনো গাড়ি ক্রয়-বিক্রয়ের ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়িক সম্পর্কের সূত্রে মির্জা আবুল বাশার তার কাছে একটি পুরোনো গাড়ি বিক্রির প্রস্তাব দেন। ২০২৫ সালের ৬ জুন গাড়ির অগ্রিম মূল্য হিসেবে আজিজুল ইসলামের কাছ থেকে নগদ এক কোটি টাকা গ্রহণ করেন বাশার। এ সময় টাকার লেনদেনের ভিডিওচিত্রও সংরক্ষণ করা হয়।
অভিযোগ অনুযায়ী, টাকা গ্রহণের পরও প্রতিশ্রুতি অনুযায়ী গাড়ি বুঝিয়ে দেননি বাশার। পরে একাধিকবার তাগাদা দেওয়া হলেও তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে গাড়ি দিতে পারবেন না বলে জানিয়ে দেন। তখন টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করেন।
মামলায় আরও বলা হয়, পরে ৬ নভেম্বর একটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন বাশার। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত দেননি। গত ১৪ ডিসেম্বর টাকা ফেরত চাইতে গেলে অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বাশারকে গ্রেপ্তার করার পর পুলিশ জানায়, তিনি নিজেকে চিত্রনায়িকা ববির স্বামী হিসেবে পরিচয় দিতেন। প্রকৃতপক্ষে তিনি ববির স্বামী কি না, তা যাচাই করা হচ্ছে। বাশারের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি প্রতারণার মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১৪ মিনিট আগে
এসআই শহিদুল ইসলাম বলেন, ওই নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা—সে বিষয়ে তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।
১৯ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায়। বোনারপাড়ায় সড়ক অবরোধের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলেছে, আগুনে কয়েকটি ঘর পুড়ে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে