
রাজধানীতে বিআরটিএ নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বরপ্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে চলাচলকারী সব নিবন্ধিত যানবাহনে সরকারনির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বরপ্লেট ব্যবহার করা বাধ্যতামূলক। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহ করা ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। কেউ কেউ আবার নির্ধারিত প্লেটের পরিবর্তে শুধু পেইন্ট দিয়ে নম্বর লিখে গাড়ি চালাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক গাড়ির মালিক নম্বরপ্লেটের ফি পরিশোধ করলেও এখনো বিআরটিএ থেকে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। পাশাপাশি অনেক যানবাহনের উইন্ডশিল্ডে স্থাপিত আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রয়েছে। এতে মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণে জটিলতা সৃষ্টি হচ্ছে।
ডিএমপি যানবাহনের মালিক ও চালকদের প্রতি দ্রুত নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট স্থাপন এবং আরএফআইডি ট্যাগ সচল আছে কি না, তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।

সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় নদ-নদীর তীরবর্তী বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব স্থানে অনেক আগে থেকেই বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি বিলীন হয়ে গেছে নদ-নদীতে। বর্তমানে বেড়িবাঁধের অন্তত ৪০টি স্থান ঝুঁকিতে রয়েছে।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর প্রশাসন আম সংগ্রহের তারিখ ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে গত এপ্রিলে। কিন্তু তার তোয়াক্কা না করেই দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় অপরিপক্ব আম নামাতে শুরু করেছেন অসাধু ব্যবসায়ীরা। এমনকি জেলার সবচেয়ে বড় আমবাজার বানেশ্বর হাটেও মিলছে আম।
৬ ঘণ্টা আগে
অতিবৃষ্টির ধাক্কায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে লক্ষাধিক কৃষক পরিবার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক জিরাতি পরিবার, যারা প্রতিবছর আবাদ মৌসুমে বাড়িঘর ছেড়ে হাওরে অস্থায়ীভাবে বসবাস এবং জীবিকা নির্বাহ করে। বৈশাখ শেষে যেখানে স্বস্তি নিয়ে ঘরে ফেরার...
৬ ঘণ্টা আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুলড্রেস পরে মসজিদের সামনে টিকটকের ভিডিও তৈরি করার অভিযোগে এক ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে। টিসি পাওয়া ওই ছাত্রী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিকস ট্রেডে নবম শ্রেণিতে পড়ত।
৮ ঘণ্টা আগে