
কথাপ্রকাশের সামনে একজন বই দেখছিলেন। বিক্রয় কর্মীকে তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, ‘ঈদের পরে কয়দিন মেলা চলবে?’ এমন প্রশ্নে একটু অবাক হলেন স্টলের কর্মীরা। কারণ, মেলা শেষ হয়ে যাবে ঈদের আগেই, ১৫ মার্চ।
কথা বলে জানা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম জানতেন না, মেলা এবার ১৮ দিনেই শেষ! আনোয়ারুল মনে করেন, রমজানে বইমেলার আয়োজন পাঠক হিসেবে তাঁর কাছে ঠিক জুতসই নয়। কারণ, মেলায় যে সময়টা তিনি দিতে চান, তা পাওয়া যায় না। আনোয়ারুল বললেন, মেলায় এসে ঘুরে ঘুরে বই দেখায় ৩-৪ ঘণ্টা সময় দেওয়া দরকার। কিন্তু রমজানে রোজা রেখে সেই সময়টা পাওয়া যায় না। আর শরীরে অত শক্তিও থাকে না। মেলা রমজানের আগে কিংবা ঈদের পরে হলে ভালো হতো।
এবার বইমেলার সময়সূচি ঠিক করা ছিল সবার জন্যই জটিল কাজ। বরাবর মেলা হয়ে আসছে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর মাস ফেব্রুয়ারি ধরে। তবে এবার মেলা পেছানোর কারণ ছিল জাতীয় সংসদ নির্বাচন। পঞ্জিকার হিসাবে আগেও রমজানে বইমেলা হয়েছে। মেলায় ইফতার করার অভিজ্ঞতা বইপ্রেমীদের কম নেই। কিন্তু এ পর্যন্ত বইমেলায় দর্শনার্থীর সংখ্যা খুব উৎসাহব্যঞ্জক নয়। শুরুতে দুটি ছুটির দিনের ভিড় হতাশ করেছে। শুধু রমজানের কারণে এই অবস্থা, তা যুক্তিতে মেলে না।
কথাপ্রকাশের ব্যবস্থাপক মো. ইউনুসের সঙ্গে মেলার আবহ নিয়ে কথা হলো। তিনি বললেন, ‘অনলাইনসহ নানাভাবে এখন ঘরে বসেই বই কেনা যায়। এবার তারিখ নিয়েও বিভ্রান্তি ছিল। এসব মিলিয়ে রমজানে কষ্ট করে খুব কম লোকই বইমেলায় আসছেন। শতকরা ১০ ভাগ পাঠকও মেলায় এ পর্যন্ত আসেননি।’
একদল প্রকাশক ঈদের কারণে বইমেলা জমবে না বলে দাবি করেছিলেন, ঈদের পর মেলা করতে। কিন্তু শেষমেশ রমজানেই অনুষ্ঠিত হলো মেলা। কর্তৃপক্ষের বড় যুক্তি, আবহাওয়া ছিল না পেছানোর পক্ষে। ঈদের পরে মেলা নিয়ে গেলে ফেব্রুয়ারির আবহও থাকে না। অনেক বইপ্রেমী, লেখক-পাঠক মনে করেন, ফেব্রুয়ারি ছাড়া একুশের মেলা ঠিক জমে না। নাসরিন আহমেদ একটি কলেজে শিক্ষকতা করেন। তিনি কিনেছেন ‘সিরাজুল ইসলাম চৌধুরী বক্তৃতাসমগ্র’। বললেন, ‘রমজানে হলেও সমস্যা নাই। রোজায় আমাদের অন্য কাজ তো থেমে থাকে না। কিন্তু ফেব্রুয়ারিতে মেলা না হলে ঠিক তৃপ্তি পাই না।’ প্রবাসী হওয়া প্রাবন্ধিক, গবেষক আহমাদ মাযহার ঘুরে ঘুরে দেখছিলেন স্টল। তিনি বললেন, ‘যাঁরা প্রকাশক, তাঁরা শুধু দেখছেন, বই বিক্রি হলো কি না। কিন্তু বইমেলার উদ্দেশ্য শুধু বিক্রি নয়, বাংলা একাডেমির বইমেলার একটা বড় উদ্দেশ্য ছিল, বাঙালি জনজীবনের যেসব সাংস্কৃতিকতা, তার একটা উদ্যাপন।’
রমজানে বইমেলা প্রসঙ্গে মাযহার বললেন, ‘রমজানে মেলা হতে পারে না, এটা একটা বাজে অজুহাত। কারণ, আমি ৪০ বছর ধরে মেলায় আসছি। যত দূর মনে পড়ে, অন্তত দুবার বা তিনবার রোজার মধ্যে বইমেলা হয়েছে। তখন দেখেছি, মেলায় যথেষ্ট মানুষ এসেছে। এটা নির্ভর করে, যারা মেলায় অংশ নেবে তাদের মানসিকতার ওপর।’
নতুন বইয়ের খোঁজ
বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, গতকাল নতুন বই জমা পড়েছে ৪০টি। বাংলা সাহিত্যের বহুমাত্রিক লেখক বুদ্ধদেব বসুর মৃত্যুর পরে ১৯৭৪ সালে বাংলা একাডেমির সাহিত্যপত্র উত্তরাধিকার-এর একাদশ-দ্বাদশ সংখ্যা ‘বুদ্ধদেব বসু সংখ্যা’ হিসেবে প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন নীলিমা ইব্রাহিম, সহসম্পাদক রফিক আজাদ ও রশীদ হায়দার। প্রচ্ছদশিল্পী ছিলেন কাইয়ুম চৌধুরী। প্রায় ৩০০ পৃষ্ঠার এই সংকলন বুদ্ধদেব বসুর জীবন ও কর্মের অনন্য দলিল। প্রথম প্রকাশের প্রায় ৫০ বছর পরে ঐতিহ্য প্রকাশনী এটি বই আকারে পুনঃপ্রকাশ করেছে।
ড. এস এম আবু জাকেরের ‘দুর্বৃত্তায়নের অর্থনীতি’ বইটি বেরিয়েছে ঐতিহ্য থেকে। অর্থনীতিতে দুর্বৃত্তায়ন কীভাবে হয়, তার চিত্র উপস্থাপন করা হয়েছে এই বইয়ে। ইত্তেফাকে ১৯৬৯ থেকে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ‘জার্নাল’ শিরোনামের কলাম লেখা শুরু করেছিলেন তখনকার তরুণ লেখক হুমায়ুন আজাদ। পাঠকপ্রিয়তা পাওয়া কলামটির অনিয়মিতভাবে ৩৩টি কিস্তি ছাপা হয়। কলামগুলো ‘জার্নাল’ শিরোনামেই বই আকারে নিয়ে এসেছে আগামী প্রকাশনী।
অন্যান্য আয়োজন
বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘সার্ধশত জন্মবর্ষ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’ শীর্ষক আলোচনা। সেখানে প্রবন্ধ উপস্থাপন করেন হামীম কামরুল হক। তিনি বলেন, বাংলা সাহিত্যের এক কীর্তিস্তম্ভের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর উপন্যাসগুলোর অন্যতম উদ্দেশ্য ছিল নারীজীবনের মুক্তি ও বৃহত্তর সমাজের কল্যাণ সাধন। পাঠকের চাহিদা পূরণ করে তিনি একের পর এক উপন্যাস লিখে গেছেন।
আলোচনায় অংশ নিয়ে পারভেজ হোসেন বলেন, শরৎচন্দ্রের রচনা পাঠের ব্যাপকতা আছে বলেই তিনি এত বড় ঔপন্যাসিক হয়ে উঠেছিলেন। তাঁর উপন্যাসে জীবনের মহত্ত্ব যেমন আছে, তেমনি আছে অন্তর্বেদনা, নরনারীর পারস্পরিক অনুভূতির টানাপোড়েন ও সমাজের নিপীড়িত মানুষের আর্তনাদ।
আয়োজনের সভাপতি সফিকুন্নবী সামাদী বলেন, পরবর্তী অনেক বিখ্যাত লেখক-সাহিত্যিকই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শরৎচন্দ্রের কাছে ঋণী।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন ফারসীম মান্নান মোহাম্মদী ও এজাজ ইউসুফী। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন শাহনাজ পারভীন লিপি, শামীমা চৌধুরী, রোকসানা আক্তার ও ঝর্ণা আলমগীর। সংগীত পরিবেশন করেন শিল্পী শিমু দে, অণিমা রায়, ফাহিম হোসেন চৌধুরী, পাপড়ি বড়ুয়া, ফারাহ হাসান মৌটুসী ও খোকন চন্দ্র দাস। আজ মঙ্গলবার মেলা শুরু হবে বেলা ২টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ: তাজউদ্দীন আহমদ’।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে