
রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। বাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বাউনিয়া বাঁধ কালশী বস্তি এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
আজ রোববার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে কালশী বস্তির অসংখ্য ঘরবাড়ি পুড়ে যায়। এতে শত শত পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়। অনেক পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নেয় এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়ে। চারদিকে ঈদুল আজহার আনন্দমুখর পরিবেশের মাঝে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় এই খাদ্য বিতরণ কর্মসূচি নেওয়া হয়।

খাদ্য বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলাভাবে সম্পন্ন করতে ৪১ জন অঙ্গীভূত আনসার সদস্য এবং ৩৫ জন টিডিপি সদস্য দায়িত্ব পালন করেন।
বাউনিয়া বাঁধ আইডিয়াল হাই স্কুলের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির পরিচালক (উইং) শুভ্র চৌধুরী। এ ছাড়া ঢাকা মহানগর আনসার (পশ্চিম) জোনের অধিনায়ক উপপরিচালক আরিফুর রহমান, ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) জোনের অধিনায়ক উপপরিচালক মো. কামরুজ্জামানসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে তাদের আদালতে আনা হয়।
১৭ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতানের বিরুদ্ধে সমাবেশে আপত্তিকর ও অসম্মানজনক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্যও।
৪০ মিনিট আগে
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার আমতলী ব্রিজ এলাকায় আজ সোমবার (১ জুন) সকাল ৬টায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের জীবন আলী (৩২) ও হিরা (২৭)। এ সময় সাইফুল ইসলাম নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের তালিকায় বিএনপির নেতা-কর্মী, চাকরিজীবী ও সচ্ছল ব্যবসায়ীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ অর্থের তালিকায় ধনাঢ্য ব্যক্তিদের নাম থাকায় স্থানীয়দের...
২ ঘণ্টা আগে