
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্মাণাধীন ভবনের সাততলা থেকে ইস্পাতের দড়ি মাথায় পড়ে রনি (২৮) নামে এক শ্রমিক মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে মোহাম্মদপুর আরশিনগর এলাকায় ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে সকাল ১০টা দিকে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রনির সহকর্মী আবদুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে রনির গ্রামের বাড়ি। তাঁর বাবার নাম সাহেব আলী। ঢাকায় মোহাম্মদপুরের আরশিনগরে নির্মাণাধীন ভবনটিতে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন তিনি। আজ সকালে নিচ থেকে সাততলায় যান্ত্রিকভাবে ইস্পাতের দড়ি দিয়ে ঢালাইয়ের মাল তুলছিল। হঠাৎ ইস্পাতের দড়ি ছিঁড়ে রনির মাথায় পড়লে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর জানান, রনির মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সবে হস্তান্তর করা হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত বেকরীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফ্লাড শেল্টার। অথচ হস্তান্তরের আগেই ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
৬ মিনিট আগে
ধ্বংসস্তূপের নিচে প্রায় ১৮ ঘণ্টা আটকে থাকার পর অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে সাভারের একটি বেসরকারি হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এরপর পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নেওয়া হয়। টানা পাঁচ বছরের চিকিৎসা ও পুনর্বাসনের পর তিনি দাঁড়াতে সক্ষম হলেও এখনো অন্যের...
১ ঘণ্টা আগে
স্থানীয়দের অভিযোগ, খালটি দিয়ে বালু ব্যবসায়ীদের ড্রেজার ও বালুবাহী বড় নৌযান চলাচল এবং খালের পাড়ে এসব নৌযান ভিড়িয়ে বালু খালাস করায় পানির গতির চাপ বাড়ছে। এতে দুই পাড়ের মাটি ক্ষয় হয়ে ভাঙন আরও তীব্র হচ্ছে।
১ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে ১৩টি গাঁজাগাছসহ শামীম রাড়ী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিনের নেতৃত্বে শামীমকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের শফিজল...
২ ঘণ্টা আগে