
রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানে তাঁদের কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩টি গুলি, ২টি চাপাতি এবং ১ লাখ ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, গতকাল সোমবার অভিযান চালিয়ে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহমান ওরফে রহমত উল্লাহ (৪২), মনিরুল ইসলাম ওরফে রাডার মনির (৪৯), মো. নুর হোসেন (৫০), আল আমিন ওরফে ফাটা আল আমিন (২৪) এবং মো. নুর নবী (১৯)।
র্যাব কর্মকর্তা খালিদুল হক বলেন, রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাঁদের কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩টি গুলি, ২টি চাপাতি এবং ১ লাখ ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া মোহাম্মদপুরের ৪০ ফুট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
খালিদুল হক হাওলাদার বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউমার্কেট ও শেরেবাংলা নগর এলাকায় ২৪টি টহল টিম তিন শিফটে নিয়মিত দায়িত্ব পালন করছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চেকপোস্ট স্থাপন করা হচ্ছে।
দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও জনসাধারণ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

মৌলভীবাজারে গত দুই দিনের কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় গাছ ও বাঁশ পড়ে ৪১টি খুঁটি ভেঙে গেছে এবং ৫৩১ স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে জেলার বেশির ভাগ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঝড়ের এক দিন পরেও প্রায় ৩৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।
১৫ মিনিট আগে
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের স মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।
২০ মিনিট আগে
টিটন হত্যার ঘটনায় ডিএমপির নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই মামলা দায়ের করেন টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শটগানের একটি গুলি উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে