
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক দালালকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাঁকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের নিকট সোপর্দ করা হয়।
বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে দায়িত্বরত আনসার সদস্যরা লক্ষ্য করেন, এক ব্যক্তি দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের দ্রুত চিকিৎসকের সাক্ষাৎ, উন্নত চিকিৎসা এবং স্বল্প খরচে সেবা পাওয়ার প্রলোভন দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হক, এপিসি মো. জহিরুল ইসলাম, আনসার সদস্য কাওছার মিয়া এবং সাইফুল ইসলাম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. লিটন মিয়া (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশনভিত্তিক দালালি কার্যক্রম পরিচালনার কথা জানান।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের নিকট সোপর্দ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের সরকারি হাসপাতালসমূহে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন।

গাজীপুরের শ্রীপুরে প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি সড়কের পাকাকরণের কাজ সাড়ে চার বছরেও শেষ হয়নি। কাজের দায়িত্ব পাওয়া প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক খোঁড়াখুঁড়ি করে বছরখানেকের মাথায় উধাও হয়ে যায়। চলতি বছর জানুয়ারিতে আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারের কাজ পেলেও সাত মাসেও তারা কাজ শুরু করেনি।
৪ ঘণ্টা আগে
ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
বগুড়ায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালিয়ে ছয়টি চোরাই ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে দেশে টানা ১০ দিন ধরে তীব্র গ্যাস-সংকট চলছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রামে। কারণ এ অঞ্চলে নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ না থাকায় পুরো ব্যবস্থাই এলএনজিনির্ভর।
৬ ঘণ্টা আগে