
রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ তিনজনের মধ্যে আলী হোসেন (৫৫) নামের একজন মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, আলী হোসেনের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তাঁকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। বর্তমানে আলী হোসেনের স্ত্রী হাসনা হেনা শরীরের ৬০ শতাংশ ও মেয়ে আঁখি ১৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি রয়েছেন।
এর আগে গতকাল শনিবার সকাল ৬টার দিকে উত্তরখানের বাসায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন আলী হোসেনসহ তাঁর স্ত্রী হাসনা হেনা (৪৫) ও মেয়ে আঁখি আক্তার (২৫)।
দগ্ধ আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, তাঁদের বাসা উত্তরখান কাচকুরা সাইনবোর্ড এলাকায়। শনিবার ভোরে রান্নাঘরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। এতে তাঁর মা, বাবা ও বোন দগ্ধ হন।

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
১৩ মিনিট আগে
চক্রের সদস্যরা দাবি করে, তাদের কাছে অবৈধ মাদক রয়েছে। পরে ভয়ভীতি দেখিয়ে দু’জনকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। চোখ-মুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পর কমলাপুর রেলস্টেশনসংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
১৫ মিনিট আগে
বরিশালের হিজলায় মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ অপু সিকদারের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে মেঘনার দুর্গাপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলে ও স্বজনেরা।
২৯ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকল ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম কাজী জাফর (৩৫)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মানিকারহাট গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
১ ঘণ্টা আগে