শরীয়তপুরের ডামুড্যায় স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় নিজ বাড়িতে আত্মহত্যা করেছে ওই কিশোরী। পালিয়ে বিয়ে করায় ছেলের পরিবার মেনে না নেওয়ায় কিশোরী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
তানজিলা (১৭) নামে ওই স্কুলশিক্ষার্থী উপজেলার ধানকাঠি ইউনিয়নের তোতা মাতবরের (মৃত) ছোট মেয়ে। সে মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তানজিলার মেজো বোনের বিয়ে হয় গোসাইরহাট উপজেলার সাত্তার সরদারের ছেলের সঙ্গে। বোনের দেবর শাকিলের সঙ্গে তানজিলার সম্পর্ক গড়ে ওঠে। গত শবে বরাতের দিন তাঁরা গোপনে বিয়েও করেন। এই কথা জানালে ছেলের পরিবার তা মেনে নিতে চায়নি। এ ঘটনায় শাকিলের সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তানজিলা।
শাকিল পরে তানজিলার চাচাতো ভাই বায়েজিদকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সবাই ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানজিলাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আত্মীয় বলেন, গত শবে বরাতের আগে গোসাইরহাট এলাকার বোনের দেবরের সঙ্গে পালিয়ে বিয়ে করে তানজিলা। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিয়ের কয়েক দিন পরই শাকিল তাকে তালাক দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু তাতে রাজি হচ্ছিল না তানজিলা।
তানজিলার মা ফাহিমা আকতার আজকের পত্রিকা বলেন, ‘আমার মেয়েরে দেখলাম ওর স্বামীর লগে কথা কইতাছে। কিছুক্ষণ পরে কথা কইতে কইতে ঘরে গেল। আমি আর কিছুই জানি না। আমি আর কিছুই কইতে পারি না রে, ও আমার আল্লাহ আল্লাহরে! ওরা আমার মাইয়াডারে বাঁচতে দিল না। আমি আমার আল্লার কাছে বিচার দিলাম।’
ধানকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা রতন বলেন, ‘আমি ঘটনা শোনার পর সঙ্গে সঙ্গে ওইখানে ছুটে যাই। জানতে পারি সে আর বেঁচে নেই। আমি সব অভিভাবককে বলব, আপনার সব সময় আপনাদের ছেলে-মেয়েদের ওপর নজর রাখবেন। আপনারা যদি আগে থেকে সজাগ থাকেন তাহলে এমন করুণ দৃশ্য আমাদের আর দেখতে হবে না।’
ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২৪ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২৫ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬