
ভূমিকম্পের পর অগ্নিনির্বাপণ ও সমন্বিত উদ্ধার কার্যক্রম দ্রুত পরিচালনার লক্ষ্যে অংশীজনদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগ। সভায় ভারী উদ্ধার সরঞ্জামের মালিক ও ব্যবসায়ীদের নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় ফায়ার সার্ভিসের ইওসি সেন্টার, মিরপুরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ক্রেন, এক্সকেভেটরসহ বিভিন্ন ভারী উদ্ধারকারী সরঞ্জাম রয়েছে—এমন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা এতে অংশ নেন।
ভূমিকম্পের দিক থেকে ঢাকা দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও আমন্ত্রিত প্রতিনিধিদের পরিচয়পর্ব শেষে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার জোন কমান্ডার ও জেলা কর্মকর্তাদের অংশীজনদের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় পরিকল্পনা প্রণয়ন এবং প্রশিক্ষণের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে উন্মুক্ত আলোচনায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা জাতীয় দুর্যোগের সময় নিজ নিজ অবস্থান থেকে উদ্ধার কার্যক্রমে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. আফজাল হোসেন ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। তিনি ভারী যন্ত্রপাতির মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব দেন।
সভায় গণপূর্ত অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, এনডিই, আবুল মোমেন গ্রুপ, ম্যাক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ ইস্পাত, ম্যাক্সিম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। এতে প্রায় ৭০ জন মালিক ও প্রতিনিধি অংশ নেন।
সমাপনী বক্তব্যে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন রানা প্লাজা ভবনধস এবং তুরস্ক ও মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পের বিভিন্ন ছবি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। তিনি বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি ভারী যন্ত্রপাতির মালিক ও ব্যবসায়ীদের নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠন, পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং প্রশিক্ষণ ও মহড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা এবং ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার জোন প্রধান ও জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনোদিনও ছুটিতে আসেনি। ছাওয়ালটা বলছিল, “মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব।” আমার বাবার আর বাড়ি আসা হলো না। কী সর্বনাশ হলো বাবা আমার।’
৪ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচপাম্পের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। ১৬ দিন ধরে এতে প্রায় ২০০ বিঘা জমিতে সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে। আমনের মৌসুমে জমিতে পানি দিতে না পেরে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক। দ্রুত ট্রান্সফরমার দুটি প্রতিস্থাপন এবং চোরদের শনাক্ত করে আইনের
৪ ঘণ্টা আগে
ভরা বর্ষায় নদ-নদী পানিতে টইটম্বুর, নেই ইলিশ ধরায় নিষেধাজ্ঞাও। তবু বরিশালে নদ-নদীগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত রুপালি ইলিশ। যা ধরা পড়ছে, তার বেশির ভাগই ছোট; দামও চড়া। মৎস্য বিভাগের তথ্যেও মিলছে উৎপাদন কমার চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশের উৎপাদন কমার পেছনে এবার চারটি কারণ গুরুত্বপূর্ণ—নদী থেকে সাগর পর্যন্
৪ ঘণ্টা আগে
মাদক সেবনের পর শুভ্র অস্বাভাবিক আচরণ করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্য ও অন্যদের মারধর করতেন। মাদক না পেলে নিজের শরীরেও আঘাত করে রক্তাক্ত করতেন। তাঁর আচরণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েন। এ কারণে প্রায় দুই মাস ধরে তাঁকে ঘরের একটি কক্ষে শিকলে বেঁধে তালাবদ্ধ করে রাখা হতো।
৬ ঘণ্টা আগে