
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিসংযোগে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
এদিন কড়া নিরাপত্তার মধ্যে আফজাল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২৪ সালের ২২ নভেম্বর ব্যবসায়ী কামাল হোসেন রিপন শাহবাগ থানায় মামলা করে অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে মার্কেটে আগুন লাগানো হয়েছিল।
এজাহারে বলা হয়, মার্কেট পুনর্নির্মাণকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। উচ্চ আদালতের স্থিতাবস্থার আদেশের কারণে বহুতল ভবন নির্মাণে বাধা সৃষ্টি হলে অসৎ উদ্দেশ্যে মার্কেটে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আফজাল হোসেন বঙ্গবাজার এলাকায় প্রভাব বিস্তার করেন এবং দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর প্রভাবের কারণে অতিরিক্ত দোকান বরাদ্দ ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে বঙ্গবাজারে অগ্নিসংযোগের ঘটনায় তাঁর প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২৪ মার্চ মেহেরপুর থেকে আফজাল হোসেনকে আটক করে পুলিশ। পরে কিশোরগঞ্জ ও ঢাকার একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে অনিয়মিত পরীক্ষার্থী ছিল মাত্র ১১ জন। কিন্তু ভুলবশত প্রায় ৫০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র দিয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়। দায়িত্বে গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
২১ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সিসি রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
২৭ মিনিট আগে
ঢাকার মিরপুরের ডিওএইসএসের একটি বাসায় আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির তাঁর...
৩০ মিনিট আগে